editor

প্রকাশিত: 10:37 PM, March 26, 2022

মহান স্বাধীনতা দিবসে বাসদ সিলেট জেলার পুস্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা দিবসে বাসদ সিলেট জেলার পুস্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা দিবসে বাসদ সিলেট জেলার পুস্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২৬ মাচ) শনিবার সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। র‌্যালীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সবুজ হোসেন, মনজুর আহমদ, মাসুমা রুমা, মামুন বেপারি, কবিতা চন্দ,শফিকুল ইসলাম কাজল, বেলাল হোসেন, পিন্টু জাদব, ইয়াছিন আহমদ, সুরুজ আলী, জাকির হোসেন, ইউসুফ আলী, ইমরান আহমদ, জাকির হোসেন প্রমুখ।
চৌহাট্টা পয়েন্টে স্বাধীনতা দিবসের সমাবেশে বক্তারা বলেন, আজ যখন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি তখন মুক্তিযুদ্ধের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার থেকে দেশ আজ যোজন যোজন দূরে। শ্রমিক ন্যায্য অধিকার পায় না, কৃষক ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত, শিক্ষা -চিকিৎসা ভঙ্গুর দশা, নারী-শিশু নির্যাতন বেড়েই চলছে। নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষক করা হচ্ছে।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে। এর মূল কারন শোষণমূলক পুঁজিবাদী শাসন ব্যবস্থা। এ অবস্থা থেকে মুক্তির জন্য শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে শোষণমুক্ত সাম্য সমাজ প্রতিষ্ঠা তথা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় লক্ষ্যে শ্রমজীবী মেহনতি জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন