editor
প্রকাশিত: 5:34 PM, March 27, 2022

দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা রানী কর্মকারের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’ ও ‘অনিয়মের’ অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তারা। এতে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গোলাম জিলানী ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রিনা রানী কর্মকার বিদ্যালয়ের কাজে ফাঁকি ও উন্নয়নের টাকা আত্মসাৎ ও শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করে নিজ পকেট ভারীর যে ন্যক্কার জনক ঘটনার জন্ম দিয়েছেন তা প্রকাশ করাও অসম্মানের। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা ও দুর্নীতির প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমরা মনে করি তার দুর্নীতি ও অনিয়ম গুটা শিক্ষক সমাজ ও মহান শিক্ষকতা পেশাকে কলুষিত করে।
অভিযোগ করেও কোন ফল না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, এই শিক্ষিকার বিভিন্ন অনিয়ম ও অসদাচরণ সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করলেও একজন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অপর একজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করলেও আজও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি ওই শিক্ষিকা এখন আরও দুর্বার হয়ে উঠেছেন। তিনি বলে বেড়ান, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মিনিষ্টার আমার হাতের মুঠোয়। অধিদপ্তরে আমার ঘনিষ্ট পরিচালক আছেন এবং মিনিষ্ট্রতে অতিরিক্ত সচিব এর সাথে যোগাযোগ আছে। তাই কেউ আমার কিছু করতে পারবে না।’ একজন প্রধান শিক্ষিকার এমন আচরণ ও ক্ষমতার দম্ভ সত্যিই অবাক লাগে। অথচ তার বিরুদ্ধে লক্ষ টাকার দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এরপরও তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আসলেই তার খুটির জোর কোথায়। এই শিক্ষিকার দুর্নীতির ফিরিস্থি শুনলে যে কেউই তাজ্জব হবেন।
ওই শিক্ষিকা অন্য শিক্ষক ও অভিবাবকদের হুমকি ও ধমক দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, আমরা বিষয়টি এভাবে জনসমক্ষে নিয়ে আসতে চাইনি। আমরা চেয়েছিলাম উপযুক্ত কর্তৃপক্ষ এর ব্যবস্থা নেবেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও কর্তৃপক্ষীয় মহলের কোন গরজ দেখছি না। এমনকি প্রধান শিক্ষিকা রিনা রানী কর্মকারের অন্যায়ের প্রতিবাদ করায় তিনি প্রায় সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিবাবকদের, এমনকি আমাদের সামনে সহ-শিক্ষিকাদেরকেও হুমকি ধামকিসহ রুঢ় আচরণ করেন। তাই অনেকে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে মুখ খুলতে ভয় পান।
তিনি বলেন, প্রধান শিক্ষিকা রিনা রানী কর্মকার দায়িত্ব পালনে ফাঁকিদানসহ অর্থ আত্মসাৎ বিভিন্ন অনিয়ম চাঁদাবাজী, দুর্নীতি ও অসদাচরণ করে আমাদের ছাত্র-ছাত্রীর মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত করছেন। ভবিষ্যত জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। তাই যথাযথ তদন্তের মাধ্যমে এই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজেকে কলঙ্ক থেকে মুক্তি এবং একটি সরকারি স্কুলের শৃঙ্খলা ফিরিয়ে আনারও দাবি জানান তারা।
প্রধান শিক্ষিকা রিনা রানী কর্মকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধান শিক্ষিকা রিনা রানী কর্মকার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোন পাঠদান করেন না। পাঠদানকালীন সময়ে পাঠদান না করে ছাত্রদের বসিয়ে রেখে কয়েকজন শ্রেণী শিক্ষিকা নিয়ে চা আড্ডায় মেতে উঠেন। এতে ছাত্র-ছাত্রীর লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে মারামারিতে লিপ্ত হয়। তিনি প্রায় সময় বাহিরে অফিসের কাজ অথবা মিঠিং এর কথা বলে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। তিনি বিদ্যালয়ের রুটিন মাফিক কাজ করেন না। তিনি ছাত্র-ছাত্রীর কাছ থেকে চাপ দিয়ে তিনশত করে টাকা নিয়ে হাজার হাজার টাকা চাঁদাবাজি করেন। ছাত্র-ছাত্রীর প্রত্যয়ন সনদে পাঁচশ থেকে এক হাজার পর্য়ন্ত টাকা দিতে বাধ্য করেন। অডিটের নামে বিদ্যালয় থেকে টাকা হাতিয়ে নেন এবং বিভিন্ন অজুহাতে টাকা তুলেন এবং বিদ্যালয়ের পুরাতন বই, কাগজপত্র ও দ্র্যবাদি বিক্রি করে তথ্য গোপন করে টাকা আত্মসাৎ করেন। প্রধান শিক্ষকা রিনা রানী কর্মকার, ২০১৮-২০১৯ সালে ক্ষুদ্র মেরামতের জন্য সরকার কর্তৃক দুই লক্ষ টাকা কাজ না করে আত্মসাৎ করেন। তিনি বিভাগীয় অফিস ও আরো অন্যন্যা খাত থেকে ২০১৮-২০১৯ ও অন্যন্যা অর্থ বছরে বারদ্দকৃত দেড় লক্ষাধিক টাকা কাজ না করে আত্মসাৎ করেন। প্রধান শিক্ষাকা যোগদান এর পর থেকে ২০১৭-২০১৮ অর্থ বছর,২০১৮-২০১৯ অর্থ বছর, ২০১৯-২০২০ অর্থ বছর ও ২০২০-২০২১ অর্থ বছর এ স্লিপের কাজ না করে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ম বহির্ভূতভাবে ভুয়া তথ্য দিয়ে উত্তলোন করে আত্মসাৎ করেন। বিদ্যালয়ের ঝখওচ কমিটি ও ম্যানেজিং কমিটির অন্যন্যা সদস্যদের মিটিং এ ডাকেন না। শুধু সহসভাপতিকে নিয়ে তার যোগসাজসে সভার কাজ সম্পাদন করেন। সাধারণ সদস্যদের কৌশল অবলম্বন করে সাক্ষর করিয়ে নেন। বিদ্যালয়ের ডেক্স, ফ্যান নেই, ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইন যা শিক্ষাথীদের জন্য নিরাপদ নয় এর কারনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে ভয় পায়। প্রধান শিক্ষিকা সিলেবাস বাবৎ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা করে অন্যায়ভাবে হাজার হাজার টাকা প্রতি বছর হাতিয়ে নেন। বিদ্যালয়ের করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি না মেনে শিক্ষাদান অব্যাহত রাখার স্বার্থে পর্যাপ্ত হোমওর্য়াকশীট ছাত্র-ছাত্রীদের দেওয়া কতৃপক্ষের নিদের্শ থাকা সত্বেও তিনি ছাত্রদের প্রদান না করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া থেকে বঞ্চিত করে শিক্ষা জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। তিনি স্টুডেন্ট কাউন্সিলের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে উত্তোলন করে আত্মসাৎ করেন। প্রধান শিক্ষিকা রুটিন মেইন্টেন্যান্স বাবত চল্লিশ হাজার টাকা করে ২ বারে আশি হাজার টাকা আত্মসাৎ করেছেন। বিদ্যুৎ বিলের টাকা সরকার থেকে পেয়েও মিথ্যা কথা বলে যোগদানের পর থেকে প্রতারণা করে বিদ্যালয় থেকে বিদ্যুৎ বিলের টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি ভুয়া কাগজপত্র দেখিয়ে, স্বামীর ভূয়া চাকরি ও ঠিকানা দেখিয়ে আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি হয়ে আসেন। যথাযথ তদন্তের মাধ্যমে এই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন মো. মিজান আহমদ, মো. আব্দুর ছোবহান লোকমান, মো. জুদেন আহমদ, মো. নূরুল ইসলাম, মো. মাছুম প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে