editor

প্রকাশিত: 4:57 PM, October 23, 2020

পুলিশী নির্যাতনে নিহত রায়হানের বোনের যুক্তরাজ্যস্থ বাসায় বদরুজ্জামান সেলিমসহ বিএনপি নেতৃবৃন্দ

পুলিশী নির্যাতনে নিহত রায়হানের বোনের যুক্তরাজ্যস্থ বাসায় বদরুজ্জামান সেলিমসহ বিএনপি নেতৃবৃন্দ

2

সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্মম নির্যাতনে নিহত রায়হান আহমদের বড় বোনের যুক্তরাজ্যস্থ বাসায় গিয়েছেন যুক্তরাজ্যে সফররত সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ মহানগর বিএনপির এক প্রতিনিধি দল। গতকাল রাতে তারা যুক্তরাজ্যে বসবাসরত রায়হানের বড়বোন রুবাকে সমবেদনা জানান এবং রায়হানের মাগফেরাত কামনা করেন। এসময় নেতৃবৃন্দ রায়হানের নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী প্রমূখ।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, পুলিশের নির্মম হত্যাকান্ডের শিকার রায়হানের এমন মৃত্যুতে আমরা শোকাহত। এমন নৃশংসতা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানাচ্ছে। রায়হান হত্যার প্রতিবাদে সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। সিলেট বিএনপি রায়হান পরিবারের পাশে রয়েছে। আমরা যুক্তরাজ্যেও রায়হান পরিবারের পাশে থাকবো। রায়হান হত্যার বিচারের দাবীতে দেশে-বিদেশে আন্দোলন জোরদারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর কোন রায়হানকে যেন পুলিশের নির্মম অত্যাচারে প্রাণ হারাতে না হয়। এজন্য রায়হান হত্যার দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

7 মো: আল-আমিন মিয়া 8 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
4