editor
প্রকাশিত: 9:08 PM, March 27, 2022

দক্ষিণ সুরমায় স্কুল সভাপতির অর্থায়নে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা, টিফিনবক্স বিতরণ
দক্ষিণ সুরমার মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা ও টিফিনবক্স বিতরণ করা হয়েছে।
(২৭ মার্চ) রোববার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
বিতরণ উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা ও টিফিনবক্স বিতরণ একটি মহৎ উদ্যোগ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শিক্ষার মান বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এটি শিক্ষাবিস্তারে ভূমিকা রাখবে।
মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিটন চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, বিভাগীয় উপপরিচালক কার্যালয়ের শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব কাপ্তান হোসেন, দক্ষিণ সুরমা ইউআরসি ইন্সট্রাক্টর লুৎফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মোঃ লুৎফুর রহমান ও মুসলিমা বেগম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দিতা দত্ত তুলি, হেলাল উদ্দিন, লিপি দাস, মাহমুদুর রহমান, বিদ্যুৎ দাস, বদরুল হক, বিশ্বজিত চক্রবর্তী, রাসেল আহমদ, কয়েছ আহমদ, আব্দুল ওয়াহিদ, বিপ্লব সিংহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা ও টিফিনবক্স বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে