editor
প্রকাশিত: 9:12 PM, March 27, 2022

কবিতায়, গানে ও নাটকে থিয়েটার মুরারিচাঁদের বিশ্বনাট্য দিবস উদযাপন
নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ বিশ্ব নাট্য দিবস উদযাপন করেছে।
রোববার (২৭ মার্চ) বেলা ১১টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে।
সাবেক সভাপতি রেজাউল করিম রাব্বির পরিচালনায় এবং থিয়েটার মুরারিচাঁদের সভাপতি সৌরভ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলার সভাপতি ও মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. বিলাল উদ্দিন, থিয়েটার মুরারিচাঁদের প্রতিষ্ঠাকালিন সদস্য ইয়াকুব আলী, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক পল্লবী দাস মৌ। স্বাগত বক্তব্য রাখেন থিয়েটার মুরারিচাঁদের সাধারণ সম্পাদক উষা কান্ত বিশ্বাস।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা, কবিতা পরিষদ। থিয়েটার মুরারিচাঁদ পরিবেশন করে নৃত্য, আবৃত্তি, গান ও নাটক।
বক্তারা বলেন, নাট্যকর্মীদের জন্য এমনকি নাটকের জন্য বিশ্বব্যাপী একটি দিন আছে সেটিই একটি বড় আনন্দের বিষয়। নাটক সমাজের যে অসঙ্গতিগুলো ফুঁটিয়ে তুলে সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে আজকের বিশ্ব নাট্য দিবসে তা আরও প্রাণিত হোক এবং শক্তি যোগাক। সমাজের উন্নতিতে, সাধারণ মানুষের অধিকার আদায়ে গানে, কবিতায়, নৃত্যে ও সংলাপে আরও দৃঢ়তার প্রয়াশ জাগুক সকলের মাঝে।
বক্তারা সকল নাট্যকর্মী, নাটক সংশ্লিষ্টসহ সকলকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি সংস্কৃতিচর্চায় সমৃদ্ধ হয়ে নিজেকে একজন পরিপূর্ণ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়