editor

প্রকাশিত: 9:49 PM, March 27, 2022

জালালপুর ডিগ্রি কলেজের সংবর্ধনায় এমপি হাবিব : বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে গড়ে তোলতে শিক্ষার বিকল্প নেই

সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে লেখাপড়ার প্রতি মনোনিবেশ করতে হবে। বাংলাদেশকে একটি মেধাবী রাষ্ট্র হিসেবে গড়ে তোলতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নেই। তিনি পাঠ্য বই পড়ার পাশাপাশি শিক্ষাথীদেরকে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন লেখকের বই পড়তে বলেন। ছেলে-মেয়েদেরকে শিক্ষিত করতে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় পাঠাতে হবে। তিনি জালাপুর কলেজের বিভিন্ন দাবীদাওয়া পূরণ করার আশ্বাস প্রদান করেন।
এমপি হাবিবুর রহমান হাবিব ২৭ মার্চ রোববার সকালে দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ কামরুল হক ও সিনিয়র প্রভাষক মোবারক হোসেনের এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি হোসেন আহমদ, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান শিকদার, যুক্তরাজ্য প্রবাসী-বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, কলেজ গভর্নিং বডির সদস্য শহিদুর রহমান শাহীন, বীর মুক্তিযোদ্ধ সুবল চন্দ্র পাল, জিল্লুর রহমান শুয়েব, সৈয়দ মোকারিম আলী, মনজির আলী ও এনামতুল কবির, জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ।
কলেজের উপাধ্যক্ষ নেলী কর এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক মলিক, আবহাওয়াবিদ (অব.) কবির আহমদ, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর বণিক সমিতির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, ব্যবসায়ী আব্দুস সালাম সুহেল, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলী, জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ, শিক্ষার্থী ফয়েজ আলম সাব্বির, সাবেক ছাত্র লায়েক উদ্দিন ও মীর মতিউর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাউহিদুল হাসান হিবলু, মাসুম আহমদ, এ.কে মাহবুব, আব্দুল হাই নিহা, তুহিন, জুয়েল, শেখ শরীফ আহমদ রাজা ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহবুব আহমদ ও গীতা পাঠ করেন ছাত্রী পূজা রাণী নাথ। মানপত্র পাঠ করেন উপমা দাস ঐশী।
অনুষ্ঠানে ব্যবসায়ী হোসেন আহমদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে