editor
প্রকাশিত: 11:46 PM, March 27, 2022

সুরমায় মিললো ১২০ কেজির বাঘাইড়
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কামাকাজি সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। আজ রোববার (২৭ মার্চ) সকালে সিলেটের লামাকাজি এলাকার জুনেদ আহমদের জালে মাছটি ধরা পড়ে। এরপর নগরের বৃহৎ মাছের আড়ত কাজিরবাজারে তোলা হয় মাছটি।
সেখান থেকে এক লাখ টাকা দিয়ে মাছটি কিনে নগরের লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। কিনে আনা মাছটির দাম চেয়েছেন তিনি ১ লাখ ৮০ হাজার টাকা।
মো. বিল্লাল আহমদ বলেন, ‘১২০ কেজি ওজনের মাছটি এক লাখ টাকায় কিনে এনে ১ লাখ ৮০ হাজার টাকা দর চান। কিন্তু এই দরে একক ক্রেতা না পাওয়ায় কেটে ২ হাজার টাকা কেজি বিক্রি করছেন। এককালীন ১ লাখ ৩০ হাজার টাকা হলে মাছটি তিনি বিক্রি করে দিতেন। ’
সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।
সিলেটের কোম্পানিরগঞ্জের বাসিন্দা আমিন চৌধুরী বলেন, ‘এত বড় মাছ সহসাই দেখা যায় না। আমি এর আগে দেখিনি। আমার মতো অনেকে মাছটি দেখেছেন বলে মনে হয় না। ’
বেলা দেড়টা পর্যন্ত কেটে অর্ধেক মাছ বিক্রি করা হয়ে গেছে বলেও জানিয়েছেন বিল্লাল আহমদ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে