editor

প্রকাশিত: 5:28 PM, March 28, 2022

ফ্যাসিবাদী গণতন্ত্রহীণ সরকারের শাসনামলে জেলা বিএনপির কাউন্সিল হবে মাইলফলক : ডা: এ জেড এম জাহিদ হোসেন

সিলেট জেলা বিএনপির কাউন্সিলার কার্ড বিতরণ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে দেশের গণতন্ত্র পুরোপুরি বিধ্বস্ত। দেশের ইতিহাসে আওয়ামীলীগ রাতের ভোটের যে জঘন্য নজির স্থাপন করেছে তা জাতি কখনো ক্ষমা করবেনা। ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ১৮১৮ জন কাউন্সিলারদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সিলেট জেলা বিএনপির কাউন্সিল হবে একটি মাইলফলক। যা সারাদেশের গণতান্ত্রিক দলসমূহের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা বিএনপির কাউন্সিলকে সফল ও সার্থক করে তুলতে হবে। এক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। তৃনমূল বিএনপিকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে সকল স্তরে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চাকে সুসংহত করবে।
তিনি সোমবার জেলা বিএনপির মঙ্গলবারের কাউন্সিলকে সামনে রেখে গঠিত নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটারদের মাঝে কাউন্সিলার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফারের সভাপতিত্বে, নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সোহেল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, ব্যারিষ্টার রিয়াশাদ আজিম আদনান হক, আ ফ ম কামাল প্রমূখ।
সভায় জেলার আওতাধীন ১৮টি উপজেলা ও পৌর ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দের হাতে কাউন্সিলার কার্ড তুলে দেয়া হয়। এছাড়া সভায় ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে মঙ্গলবারের কাউন্সিলকে সফল ও সার্থক করে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা বিএনপি ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু কাউন্সিল আয়োজনে দলীয় নেতাকর্মীদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন