editor

প্রকাশিত: 12:07 AM, March 29, 2022

ঢাকায় রুশনারা আলী : ব্যবসা-রাজনীতি সর্বত্রই মানবাধিকার সমুন্নত রাখতে হবে

ঢাকায় রুশনারা আলী : ব্যবসা-রাজনীতি সর্বত্রই মানবাধিকার সমুন্নত রাখতে হবে

ঢাকায় রুশনারা আলী : ব্যবসা-রাজনীতি সর্বত্রই মানবাধিকার সমুন্নত রাখতে হবে

ডেস্ক রিপোর্ট
বৃটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক বিশেষ দূত রুশনারা আলী মনে করেন ব্যবসা আর রাজনীতি একে অন্যের পরিপূরক। বাংলাদেশের ১২ বছর ধরে রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আজ যে প্রশ্নটি এসেছে তা হলো অন্তর্র্বতীমূলক গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যকে কতটা প্রভাবিত করে? হ্যাঁ, অবশ্যই ব্যবসা-বাণিজ্যের ওপর রাজনীতির প্রভাব রয়েছে। একটি দেশের মানবাধিকার পরিস্থিতি কেমন তার ওপর নির্ভর করে সেখানে দেশি-বিদেশি বিনিয়োগ কতটা স্থিতিশীল হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বন্ধু হিসেবে তারা প্রতিনিয়ত তাগিদ দেন জানিয়ে তিনি বলেন, ব্যবসা বা রাজনীতি সর্বত্রই মানবাধিকার সমুন্নত রাখতে হবে, সম্মান দেখাতে হবে। তাছাড়া গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষাও জরুরি।

এসব মূল্যবোধের ক্রমাগত চর্চা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, উন্নতির ধারায় আত্মতুষ্ট থাকার বা থেমে যাওয়ার সুযোগ নেই। এ জন্য অবশ্যই লড়তে হবে। কারণ এটা মানতে হবে যে, একটি দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি হলে ব্যবসা-বাণিজ্যও ওলটপালট হয়ে যায়! মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ক্রমাগত ঘটতে থাকলে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ে।

ভয়ে অনেকে ব্যবসা গুটিয়ে নেন। ৫ দিনের সফরে আসা বাংলাদেশি বংশোদ্ভূত বৃৃটেনের প্রভাবশালী ওই রাজনীতিক গতকাল বিকালে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকার এবং দেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী ৫০ বছরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনগুলো অবাধ এবং সুষ্ঠু হওয়া জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষিত রাখতে এটা অপরিহার্য। তবে এখানকার নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা একান্তই বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। বন্ধু হিসেবে তারা পরামর্শ দিতে পারেন জানিয়ে রুশনারা বলেন, আমরা উদ্বেগজনক ইস্যুগুলো কখনো এড়িয়ে যাই না। সমালোচক বন্ধু হিসেবে আমরা সরকারের কাছে নিয়মিতভাবে উদ্বেগগুলো উত্থাপন করি। তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের সঙ্গে বৃটেনের এফটিএ সই করার কোনো চিন্তা আছে কিনা? জবাবে তিনি বলেন, আপাতত হয়তো তা হবে না, তবে ব্যবসা-বাণিজ্য বাড়লে তা হতে পারে। বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে জানিয়ে তিনি বলেন, আমি এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবো। এসবের সমাধান করা দরকার।

বাংলাদেশে বৃটিশ ইউনিভার্সিটির ক্যাম্পাস খোলার বিষয়টিও আটকে আছে জানিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি এ নিয়ে আলোচনা করবো। আশা করি তারও সমাধান পাবো। ঢাকা-লন্ডন রুটে বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইট চালুর কোনো সম্ভাবনা আছে কিনা? জানতে চাইলে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন প্রশ্নটির জবাব দেন। বলেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয় নয়। প্রাইভেট কোম্পানি বৃটিশ এয়ার নিশ্চয়ই ঢাকা রুটে তাদের ফ্লাইট কতটা অর্থনৈতিকভাবে লাভজনক এবং স্থিতিশীল হবে তা নিয়ে ভাববে। সম্ভাবনাময় রুট হলে নিশ্চয়ই তারা ফ্লাইট রিজিউম করবে। তবে এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান বৃটিশ দূত।

রুশনারা আলী আগামীকাল কক্সবাজার যাচ্ছেন রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে। সেখান থেকে ফিরে যাবেন পৈতৃক নিবাস সিলেটে। বিশ্বনাথসহ ওই অঞ্চলে থাকা স্বজন-শুভাকাঙ্ক্ষিদের সঙ্গে ক’ঘণ্টা কাটিয়ে রোমাঞ্চকর সব স্মৃতি নিয়ে লন্ডনে ফিরবেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে