editor
প্রকাশিত: 2:31 PM, March 31, 2022

একটি পোস্টের জন্য ২২ লাখ টাকা পান সামান্থা!
ডেস্ক রিপোর্ট
এক যুগের ক্যারিয়ারে ভারতের দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সামান্থা রুথ প্রভু। অভিনেতার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি তিনি।
বিচ্ছেদের পর ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে হাজির হয়ে আলোচনায় আসেন সামান্থা। এরপর থেকে আরও চাহিদা সম্পন্ন নায়িকায় পরিণত হয়েছেন তিনি।
বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় সামান্থার অবস্থান দ্বিতীয়। পাশাপাশি সামাজিকমাধ্যমেও বিজ্ঞাপনের প্রচারের ক্ষেত্রেও চড়া মূল্য নিচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ইনস্টাগ্রামে একটি কমার্শিয়াল পোস্টের জন্য ৮ লাখ রুপি নিতেন সামান্থা। আর এখন প্রতিটি কমার্শিয়াল পোস্টের জন্য ২০ লাখ রুপি নিচ্ছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ ৭৩ হাজারের বেশি।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিনেমার পর ‘পুষ্পা: দ্য রাইজ়’ সিনেমার আইটেম সং ‘ও আন্তাভা’তেও দেখা যায় সামান্থাকে। বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমার কাজে নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে