editor
প্রকাশিত: 2:41 PM, March 31, 2022

হবিগঞ্জে ভয়াবহ আগুনে ৪টি বসতঘর পুড়ে ছাই
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় টমটম ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর ও ৫টি টমটম ইজিবাইক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের আবু সালেকের বাড়িতে ছোট একটি টমটম ইজিবাইকের গ্যারেজ রয়েছে। সেখানে গ্রামের বেশ কয়েকটি টমটম ইজিবাইক চার্জ দেয়া হয়। বুধবার রাতে হঠাৎ করে বৈদ্যুতিক সটসার্কিট থেকে গ্যারেজে আগুন দেখা যায়। পরে তা মূহুর্তেই ছাড়দিকে ছড়িয়ে পড়ে। এতে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রনে আনে। আগুণে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ মালিকরা হলেন, আবু সালেক মিয়া, রেজাউল মিয়া, আবু কালাম, ফরুক মিয়া।
বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার ফয়েজ আহমেদ জানান, আগুণের সংবাদ পাওয়া মাত্রই সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন তারা। ৪টি ঘর পুড়ে গেলেও প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন