editor
প্রকাশিত: 2:18 AM, April 1, 2022
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতি কালিঘাট সিলেটের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সিলেট ব্যবসায়ী সমিতির কালিঘাট কার্যালয়ে সকাল ১১টায় এ মতবিনময় সভার আয়োজন করা হয়।
সিলেট ব্যবসায়ী সমিতির কালীঘাটের সভাপতি মোঃ জিয়াউক হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ফার্মগেট ঢাকার পরিচালক (যুগ্মসচিব) ওমর মোঃ ইমরুল মহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতি কালিঘাটের সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলওয়ার হোসেন।
উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ফার্মগেটের সহকারী পরিচালক মোঃ মজিবর রহমান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) কিশোর কুমার সাহা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দাঃপ্রাঃ), কৃষি বিপণন অধিদপ্তর ও কালিঘাট সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
মোঃ মজিবর রহমান তাঁর স্বাগত বক্তব্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা, উৎপাদন ও আমদানির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য কৃষি বিপণন অধিদপ্তর একটি প্রকল্পের মাধ্যমে ফরিদপুর, পাবনা, মেহেরপুর,কুষ্টিয়া ও রংপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় ৩০০টি মডেল ঘর তৈরি করবে। তিনি তাঁর বক্তব্যে বলেন আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহে যেন কোন ব্যত্যয় না ঘটে এবিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর তাঁর কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি সীমিত লাভে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানান।
প্রধান অতিথি ওমর মোঃ ইমরুল মহসিন বলেন, দেশ আজ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ন। আত্মশুদ্ধির এই মাসে খাদ্যদ্রব্য ও কৃষিপণ্য সামগ্রীর গুণগত মান বজায় রাখা ও স্বল্প লাভে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি আহবান জানান। সিয়াম সাধনার এই মাসে প্রয়োজনের অধিক পণ্য ক্রয়ে বিরত থাকার জন্যও ক্রেতা সাধারণদের প্রতি তিনি আহবান জানান। তিনি আরো বলেন পণ্যের অধিক মজুদ ও মূল্যে কারসাজীকারীদের বিরুদ্ধে মাননীয় সরকার ইতোমধ্যে কঠোর অবস্থান নিয়েছে যার ফলশ্রুতিতে পণ্যসামগ্রীর মূল্য হ্রাস পেতে শুরু করেছে। তিনি খাদ্যে ভেজাল ও বিষাক্ত পদার্থ ব্যবহার হতে বিক্রেতাদের বিরত থাকা ও অধিক মুনাফা লাভের মানসিকতা পরিহারের জন্যও সকলকে অনুরোধ করেন। সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন আসন্ন রমজান উপলক্ষ্যে সিলেট ব্যবসায়ী সমিতির পক্ষ হতে ইতোমধ্যে জরুরী বিজ্ঞপ্তি আকারে কতিপয় নির্দেশনা সম্বলিত একটি প্রচারপত্র ব্যবসায়ীদের মাঝে বিলি করা হয়েছে।
উল্লেখ্য যে, উক্ত প্রচারপত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় রাখা, মূল্য তালিকা টানানো, ক্রয়-বিক্রয় মেমো সংরক্ষণ, পরিমাপে সঠিকতা বজায় রাখা ইত্যাদি বিষয়ে নির্দেশনা রয়েছে। তাঁরা সিলেট জেলায় এরকম একটি মতবিনিময় সভার আয়োজন করার জন্য কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ওমর মোঃ ইমরুল মহসিন (যুগ্মসচিব) মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে