editor
প্রকাশিত: 11:32 AM, April 1, 2022

আনোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়নের সতর গ্রামস্থ আনোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে কোটি কেটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কওে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দ্বীনি শিক্ষার বিস্তারে এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ ১৯৮৬ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশে বিদেশে অবস্থানরত দানশীল ব্যক্তিদেও সাহায্য সহযোগীতায় শিক্ষকা প্রতিষ্ঠানটি গড়ে উঠে। এলাকার লোকজন নানা সময় আমাদেরকে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এ অবস্থায় মাদ্রাসার মুহতামিম আব্দুস সাত্তার, উনার ছেলে মাওলানা ফখরুল ইসলাম, সহ শিক্ষক নাজিম, মাওলানা কুতুব উদ্দিনকে বার বার এই বিষয়ে তাগদা দিলে তারা নানা টালবাহানা করে হিসাব দিতে অপারগতা প্রকাশ করেন। তাছাড়া মাদ্রাসার নাজিম কুতুব উদ্দিনের বিরুদ্ধে তার গ্রামের মানুষ জায়গাজমি আত্মসাত, গোরস্তানের জায়গা আত্মসাতসহ নানা অভিযোগ দায়ের করলে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গত ১৯ ফেব্রুয়ারি এক সভায় নাজিম মো. কুতুব উদ্দিনকে সর্বসম্মতিতে সাময়িক বহিষ্কার করা হয়। মাদ্রাসার যাবতীয় হিসাব – নিকাশ ১৯৮৬-২০২১ সাল পর্যন্ত প্রদানের জন্য মুহতামিমকে বলা হয়। এতে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার গং আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গত ২৬ ফেব্রুয়ারি মাদ্রাসার এক সভায় আমার এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের উপর অতর্কিত হামলা করেন।
তিনি বলেন, এরপর আমারা মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগী করেছেন এবং মাদ্রাসার বিভিন্ন সম্পত্তি পর্যালোচনা কওে দেখি উক্ত প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা মুহতামিমগংরা আত্মসাত করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছেন।
এসময় তিনি বিভিন্ন ওই মুহতামিমের বিরুদ্ধে মাদ্রাসার দোকান কোটাসহ মাদ্রাসার বিভিন্ন সম্পত্তি ভোগ দখল ও বিভিন্ন জনের দান-অনুদানসহ কোটি কোটি টাকা আত্মসাতের হিসাব উপস্থাপন করেন।
তিনি বলেন, মাদ্রাসার এসব বিষয়গুলো নিয়ে এলাকার মুরব্বিগণরা মিমাংসার জন্য উদ্যোগ গ্রহণ করলে আমি সম্মতি জানালেও মুহতামিম সাহেব গংরা বৈঠকে বসার সুযোগ দেননি। যার ফলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
এ সময় তিনি দ্বীনি প্রতিষ্ঠান আনোয়ারুল উলুম মাদ্রাসাটি নানা ভাবে দুর্নীতিতে জর্জরিত জানিয়ে এ অশুভ শক্তির হাত থেকে মাদ্রাসাকে রক্ষায় সংশ্লিষ্টদেও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুকনুজ্জামান চৌধুরী, মাস্টার জমির হোসেন, সুরুজ আলী পীর, সাবেক মেম্বার আফতাব উদ্দিন, আব্দুল মন্নান, তেরা মিয়া ভূলাই, ফারুক আহমদ, রইছ উদ্দিন, মাওলানা তৈমুর রহমান, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মুত্তাকিন, জুনাব আলী, দিলবর আহমদ মেম্বার, তাহির মিয়া, মাওলানা মইন উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে