editor
প্রকাশিত: 12:31 PM, April 1, 2022

বায়তুল মোকাররমের খতিব হলেন মুফতি রুহুল আমিন
ডেস্ক রিপোর্ট
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আলেম গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
তিনি বলেন, খতিব নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিলো। প্রধানমন্ত্রী প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এখন নিয়োগপত্র ইস্যু করার জন্য মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩ ফেব্রুয়ারি মারা যান।
মুফতি রুহুল আমিন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুহুল আমিন। তিনি বিশিষ্ট আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহ.) ছোট ছেলে।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।