editor
প্রকাশিত: 2:56 PM, April 1, 2022

নবনির্বাচিত সিলেট জেলা বিএনপি নেতৃবন্দকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
কাউন্সিলারদের ভোটে নবনির্বাচিত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা বিএনপির কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে সুন্দর কাউন্সিল আয়োজন করায় জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার, নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ সহ দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
এক বিবৃতিতে ড. এনামুল হক চৌধুরী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি শতভাগ গণতান্ত্রিক একটি দল। কাউন্সিলের মাধ্যমে দলের সকল স্তরে গণতন্ত্র বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নবনির্বাচিত কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দলের জন্য তাদের শ্রম ও ত্যাগ জাতীয়তাবাদী শক্তি শ্রদ্ধার সাথে স্মরন করবে। তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন