editor
প্রকাশিত: 8:55 PM, April 1, 2022
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনে যুবদল সব সময় প্রস্তুত থাকতে হবে। বেগম জিয়া ও তারেক রহমানের যে কোন নির্দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে যুবদলকেই আন্দোলনে সবার আগে থাকা উচিত। দু:শাসনের জবাব দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে। তাই জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী ও গতিশীল করতে হলে যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি শুক্রবার (১লা এপ্রিল) বিকেলে তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত ও গতিশীল করতে গোয়াইনঘাট উপজেলা যুবদলের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পাশাপাশি তিনি আগামী ১০ রমাদ্বানের মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নের কমিটি গঠন করে জেলা যুবদলের নিকট প্রেরণ করতে হবে।
গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ এবং জাহিদ খানের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, দেশের মানুষ অনেক কষ্টে দিনযাপন করছে। এর মূল কারণ হলো বর্তমান সরকারের দুর্নীতি ও লুটপাট। তাই তাদেরকে প্রতিহত করতে যুবদলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট জৈন্তা সাংগঠনিক টিমের সদস্য ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক টিমের সদস্য মাহফুজ চৌধুরী, মকসুদুল করিম নোহেল, উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কুদ্দুস কামরুল, জাহাঙ্গীর আলম, হারুন রশীদ হারুন, দেলোয়ার হোসেন, জিএম শফিক, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান হেলুয়া, মাহবুব সাজু, সদস্যবৃন্দের মধ্যে শওকত আলী, শামীম আহমদ, রুবেল মেম্বার, আব্দুর রহমান মেম্বার, আব্দুল মন্নান, খলিলুর রহমান, কাশেম আহমদ, আব্দুল্লাহ, আব্দুল হান্নান, আব্দুল হাফিজ, আবুল কালাম আজাদ, এস এম শাহীন, আলীম উদ্দিন, মোবারক হোসেন, আব্দুশ শুকুর, আলমগীর হোসেন, শামীম আহমদ, আলীম উদ্দিন দুর্জয়, হেলাল আহমদ, এখলাছ উদ্দিন, এস এ রহিম, অতুল চন্দ্র দাস, বদরুল ইসলাম, ওয়ারিছ উদ্দিন, ইসমাইল আলী, এবাদুর রহমান, সালেক আহমদ, রহিম উদ্দিন, মঞ্জুর আহমদ, নুরুল ইসলাম শিকদার, আফাজ উদ্দিন, কাওসার সাজু, আব্দুর রব, সাইদুর রহমান, জিলানী, লাল মিয়া, বদরুজ্জামান, সোহেল আহমদ, রুহুল আমিন, এম এ মান্নান, আছাদ, আব্দুল আলীম প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে