editor

প্রকাশিত: 9:47 PM, April 1, 2022

গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার নতুন কমিটি গঠন

গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার নতুন কমিটি গঠন

গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার নতুন কমিটি গঠন

সভাপতি বিশ্বজিৎ, সম্পাদক তানজিনা

“আমরা স্বপ্নে, সংগ্রামে, লক্ষ্যে অবিচল” এই শ্লোগানকে সামনে রেখে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার ১ম নগর কাউন্সিল এবং কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার উদ্যোগে শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৪টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই কাউন্সিল এবং কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর পূর্বে একটি সুসজ্জিত র‌্যালী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে মিলিত হয়।
গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সংগঠক বিশ্বজিত শীল এর সভাপতিত্বে এবং তানজিনা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত কমিটি পরিচিতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির   সভাপতি আরিফ মঈনুদ্দিন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা পাঠচক্র ফোরামের সদস্য রনেন সরকার রনি, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী।  আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৬২ সালে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের গণবিরোধী কুখ্যাত শিক্ষানীতি, শরীফ কমিশন ছাত্র সমাজ রুখে দিয়েছিলো। কিন্তু পরিতাপের বিষয় হলো স্বাধীন বাংলাদেশেও পরাধীন আমলের প্রতিক্রিয়াশীল দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সবকটি শিক্ষানীতি প্রণীত হয়েছে। টাকা যার শিক্ষা তার,এই নীতিই কার্যত বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার ব্যাপক বাণিজ্যিকীকরণের ফলে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশাল চা জনগোষ্ঠী ও আদিবাসী অঞ্চলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতার কারণে জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। শিক্ষার দার্শনিক ভিত্তি ও শিক্ষা অধিকারের চেতনা উপড়ে ফেলা হচ্ছে। পাল্টে দেওয়া হচ্ছে শিক্ষার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীন বাংলাদেশের ৫০ বছরেও বাস্তবায়িত হয়নি মুক্তিযুদ্ধের মৌলচেতনা। উপরন্তু কেড়ে নেয়া হচ্ছে মানুষের মৌলিক অধিকার, বাক প্রকাশের স্বাধীনতা। ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা গনবিরোধী আইন বিধি প্রনয়ণ করে স্তব্ধ করে দেয়া হচ্ছে মানুষের প্রতিবাদী কন্ঠস্বর। এমন পরিস্থিতিতে শিক্ষার মৌলচেতনা ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলনসহ একটি শোষণ বৈষম্যহীন সমাজব্যবস্হা বিনির্মানের লড়াইয়ে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে গত ১৮ মার্চ কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ১ম সিলেট নগর কমিটি নিম্নরূপ – সভাপতি বিশ্বজিৎ চন্দ্র শীল, সহ-সভাপতি নিন্টু মালাকার, সাধারণ সম্পাদক তানজিনা বেগম, সাংগঠনিক সম্পাদক আয়শা আক্তার, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ সুজন, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন রোমেল, স্কুল বিষয়ক সম্পাদক রিপন রুদ্র পাল, চা বাগান ছাত্র বিষয়ক সম্পাদক সুজলা মুন্ডা, সমাজকল্যাণ বিয়ক সম্পাদক শিরিনা দাস, সদস্য স্মৃতি রানী মোদি, শিপলু আহমেদ, হাছিবুল হাসান বান্নাহ। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন