editor

প্রকাশিত: 9:31 AM, October 24, 2020

ইতিহাসে আজকের এই দিনে

ইতিহাসে আজকের এই দিনে

নিজস্ব প্রতিবেদক
আজ ২৪ অক্টোবর ২০২০, ০৮ কার্তিক ১৪২৭ বাংলা, ০৬ রবিউল আউয়াল ১৪৪২ আরবী, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ১২৬০ সালের এই দিনে মিশরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয মৃত্যুবরণ করেন। ১৫৩৭ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর মৃত্যুবরণ করেন। ১৬০৫ সালের এই দিনে মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন। ১৬৩২ সালের এই দিনে অণুবীক্ষণ যন্ত্রের ডাচ উদ্ভাবক আন্তোনি ফান লিউয়েন হুক জন্মগ্রহণ করেন। ১৬৪৮ সালের এই দিনে জার্মানির মুনস্টার শহরে রোমক সম্রাট, ফ্রান্স ও মিত্র রাষ্ট্র্রগুলোর মধ্যে ত্রিশ বছর যুদ্ধের পর ঐতিহাসিক ‘ভেস্টফালিয়া চুক্তি’ স্বাক্ষরিত হয়। ১৭৭৫ সালের এই দিনে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর জন্মগ্রহণ করেন।
১৭৯৫ সালের এই দিনে পোল্যান্ডকে বিভক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয় এবং রাশিয়া, অষ্ট্রিয়া ও প্রুশিয়া পোল্যান্ডকে ভাগ করে নেয়। ১৮৫১ সালের এই দিনে কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়। ১৮৬১ সালের এই দিনে বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়। ১৮৯৪ সালের এই দিনে বাঙ্গালী লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৮৯৯ সালের এই দিনে আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি ফেরহাত আব্বাস জন্মগ্রহন করেন। ১৯০১ সালের এই দিনে এ্যানি এডিসন টেইলর একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রাত পার হন। ১৯০৬ সালের এই দিনে রাশিয়ান গণিতবীদ আলেকজান্ডার জেলফন্ড জন্মগ্রহন করেন। ১৯১২ সালের এই দিনে প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে। ১৯২৬ সালের এই দিনে উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাই এর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়। ১৯৩১ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন ব্রীজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়। ১৯৩২ সালের এই দিনে নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালের এই দিনে বাংলাদেশের প্রথিতযশা ও জনপ্রিয় আলোকচিত্রশিল্পী রশীদ তালুকদার জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালের এই দিনে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা হিসাবে প্রথম জাতিসংঘ এর কার্যক্রম শুরু হয়। ১৯৪৬ সালের এই দিনে ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়। ১৯৫০ সালের এই দিনে চিকিৎসাবিজ্ঞানী কুমুদরঞ্জন রায় মৃত্যুবরণ করেন। ১৯৫০ সালের এই দিনে রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী মৃত্যুবরণ করেন। ১৯৫৮ সালের এই দিনে ইংরেজি দার্শনিক জর্জ এডওয়ার্ড “জি” মুর মৃত্যুবরণ করেন। ১৯৬০ সালের এই দিনে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। ১৯৬৪ সালের এই দিনে আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৬৮ সালের এই দিনে বাংলাদেশী প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক তুহিন রহমান জন্মগ্রহন করেন। ১৯৭১ সালের এই দিনে ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন। ১৯৭৬ সালের এই দিনে ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরওয়াত জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের এই দিনে ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশী লোক গ্রেফতার হয়। ১৯৮৪ সালের এই দিনে কলকাতা মেট্রো চালু হয়। ১৯৮৫ সালের এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়ার ওয়েন রুনী জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়ার জন রুডি জন্মগ্রহন করেন। ১৯৯৫ সালের এই দিনে বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়। ১৯৯৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে। ১৯৯৮ সালের এই দিনে ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। ২০০১ সালের এই দিনে জার্মান নিও নাৎসী হারম্যান গ্যাভিরিয়া মৃত্যুবরণ করেন। ২০১৩ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দে মৃত্যুবরণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে