editor
প্রকাশিত: 5:00 PM, April 2, 2022

মৌলভীবাজার কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসবে ‘চৈরাউবা কুম্মৈ’ উদযাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মণিপুরী সংস্কৃতির নানা বৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। অপেক্ষাকৃত সংখ্যালঘু মণিপুরীদের ঐতিহ্যবাহী মণিপুরী নববর্ষ (চেরাউবা কুম্মৈ ৩৪২০) উৎসব উপলক্ষে শনিবার ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এসময় মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ কে শেরাম, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক এল জয়ন্ত কুমার সিংহ, মণিপুরী জাদুঘরের পরিচালক হামোম তনুবাবু, ইমা বাংলাদেশ এর চেয়ারম্যান কবি খোইরম ইন্দ্রজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২০ তম বর্ষ আজ ২ এপ্রিল শুরু হলো। অন্যান্য বছরের মতো এবারও এই দিন মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউব কুম্মৈ ৩৪২০’ উদযাপনের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।
এ বছর উৎসবকে কেন্দ্র করে আলোচনা সভা ছাড়া ও নানা আয়োজনের মধ্যে ছিল সকালে আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন, পতাকা উত্তোলন, সারোইখাংবা, কারি খেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় রয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও মণিপুরীদের ঐতিহ্যবাহী থাবল চোংবা অনুষ্ঠান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে