editor

প্রকাশিত: 10:08 PM, April 2, 2022

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্য নিয়ে সীমান্তিক প্রতিষ্ঠা করা হয়েছে : ড. আহমদ আল কবির

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্য নিয়ে সীমান্তিক প্রতিষ্ঠা করা হয়েছে : ড. আহমদ আল কবির

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্য নিয়ে সীমান্তিক প্রতিষ্ঠা করা হয়েছে : ড. আহমদ আল কবির

সিলেটে সীমান্তিকের ‘আলোর পথে’ স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে সীমান্তিকের ‘আলোর পথে’ স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। ২ এপ্রিল শনিবার সকালে নগরীর উপশহরস্থ বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির।
আলোর পথের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মোঃ শামীম আহমদ, সীমান্তিক সিলেটের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের ডিইডি মোঃ পারভেজ আলম ও কাজী হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সমমনা কয়েকজনকে নিয়ে সীমান্তিক প্রতিষ্ঠা করেছিলাম। দেশব্যাপী সীমান্তিক মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এতে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এটি সত্যিই আনন্দের। তিনি বলেন, এসব কাজ করা সম্ভব হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশ গড়ার প্রত্যয়ে কাজ করার জন্য। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘আলোর পথ’ স্মারক গ্রন্থটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ শামীম আহমদ বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সংগঠন সীমান্তিক দেশব্যাপী তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ‘আলোর পথে’ স্মারকগ্রন্থে মুক্তিযুদ্ধের চেতনা ও সীমান্তিকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে। তিনি এই প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রউফ তাপাদার সহ সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার বলেন, অল্প সময়ের মধ্যে সকলের সহযোগিতায় আলোর পথে স্মারক গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। তিনি মুদ্রণজনিত বিভিন্ন ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়