editor
প্রকাশিত: 9:13 AM, October 24, 2020
সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪২) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৪২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স সূত্র জানায়, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ চারজন ব্যক্তির করোনারভাইরাস পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) নমুনা সংগ্রহ করা হয়। আর তা পরীক্ষা করার জন্য আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বেলা ৩টার দিকে ইমেইলের মাধ্যমে ধর্মপাশা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকারকে জানানো হয়েছে, করোনা পরীক্ষায় এই চারজনের মধ্যে তিনজনের ফলাফল নেগেটিভ ও একজনের ফলাফল পজিটিভ এসেছে। এই একজন হলেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, ‘এ উপজেলায় সর্বমোট ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৯ জন সুস্থ হয়েছেন। আর দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে যিনি আক্রান্ত হয়েছেন তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। বিষয়টি ইউএনও সাহেব ও সিভিল সার্জন মহোদয়কে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট