editor
প্রকাশিত: 10:24 PM, April 2, 2022

পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ
পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
শনিবার ( ২রা এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ সিলেটবাসীসহ রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। আর তাই শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রামাদ্বান। আগামীকাল রবিবার (৩রা এপ্রিল) থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লীরা । প্রতিবছর ঘুরে মাহে রামাদ্বান আমাদের মাঝে সমাগত হয়। রামাদ্বানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবে। পবিত্র রামাদ্বানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় হিংসা বিদ্বেষ ভুলে ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার কাজে এগিয়ে আসবে তা আমাদের প্রত্যাশা। পবিত্র রমজানের উছিলায় মহান আল্লাহতালা যেন সব ধরনের দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন,আমীন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন