editor
প্রকাশিত: 11:09 PM, April 2, 2022

তারাবির নামাজ আদায় করছেন সিলেটের মুসল্লিরা
নিজস্ব প্রতিবেদক
আগামী রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাস উপলক্ষে আবার শুরু হয়েছে তারাবির নামাজ।
শনিবার (২ এপ্রিল) এশার নামাজের পর সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদ, হযরত শাহপরাণ (রা.) মাজার মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত শাহ আবুতুরাব জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, আম্বরখানা, কাজিটুলা জামে মসজিদ সহ সিলেটে মসজিদে মসজিদে আদায় করা হয় তারাবি নামাজ।
করোনা মহামারির কারণে দেশে দেশে বিধিনিষেধের বেড়াজাল ছিল দীর্ঘ দুই বছর। অনেক কিছুতেই ছাড় দিতে হয় সবাইকে। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা ঘরে থেকে করেছেন ইবাদত বন্দেগি। তবে এবার সংক্রমণ কমে আসায় রমজানের প্রথম তারাবিতেই মসজিদগুলোতে নামে মুসল্লির ঢল।
করোনায় দীর্ঘ দুই বছর পর এবার জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। বিধিনিষেধ না থাকায় মসজিদগুলোয় দেখা গেছে আগের মতো ভিড়।
এ বিষয়ে শামসুল আলম নামে এক মুসল্লি বলেন, দীর্ঘদিন পর এবার করোনা ভাইরাসের বিধিনিষেধ থাকছে না। গত বছর করোনা মহামারির কারণে ঘরে তারাবির নামাজ আদায় করতে হয়েছে। এবার মসজিদেই আদায় করা যাচ্ছে। এতে আমরা ভীষণ খুশি। নামাজ শেষে অবশ্যই আল্লাহর কাছে সবার জন্য দোয়া-প্রার্থনা করবো।
এদিকে রমজান মাসে সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। গত বুধবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সব মসজিদের ইমাম, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় যেন একই ধারাবাহিকতা অনুসরণ করে দেশের সব মসজিদে খতম তারাবি পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয় যেন সব মসজিদে রমজানের প্রথম ছয় দিনে তারাবি নামাজে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী একুশ দিনে এক পারা করে কোরান তেলাওয়াত করা হয়। এতে ২৭ রমজানের রাতে বা ‘শবে কদরে’ মুসল্লিদের জন্য কোরান খতম করা সম্ভব হবে।
রোজার অন্যতম প্রধান ইবাদত হচ্ছে তারাবির নামাজ আদায়। সুরা এবং খমত তারাবি- এ দুই পদ্ধতিতে তারাবির নামাজ আদায় করা হয়।
এবারের রমজানের প্রথম তারাবি আদায় করা হয়েছে শনিবার রাতে। মসজিদে মসজিদে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পবিত্র এশার নামাজ শুরু হয়। এরপর আদায় করা হয় ২০ রাকাত তারাবির নামাজ।
তারাবি শেষে মসজিদে মসজিদে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। রহমত নাজাত ও মাগফেরাত- এই তিনভাগে বিভক্ত পবিত্র রমজানের মাসের প্রথম ১০ দিন হচ্ছে রহমতের। সময়টাতে আল্লাহ রাব্বুল আলআমীন তার প্রিয় রোজাদার বান্দাদের জন্য বিশেষ রহমত বর্ষণ করেন।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।