editor
প্রকাশিত: 5:04 PM, April 3, 2022

সুনামগঞ্জে বাঁধ ভেঙ্গে হাওরের ফসল ডুবির ঘটনার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের হাওর এলাকার ফসল রক্ষার জন্য বেরী বাঁধ নির্মাণ করতে সরকার কর্তৃক ১২০ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে বলে জানাগেছে। কিন্তু হাওরের বেরী বাঁধ নিমার্ণ কাজের সাথে জড়িত সংশ্লিষ্ঠ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দূর্নীতির কারণে সামান্য বৃষ্ঠিতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে ঝুকি মুখে পড়েছে জেলার হাওর এলাকার লক্ষলক্ষ হেক্টর সোনালী ধানের জমি। ইতিমধ্যে বেরী বাঁধ ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে একাধিক হাওর।
আজ রবিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌরশহরের ট্রাফিক পয়েন্টে ফসল রক্ষা বাঁধ নির্মাণের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িতদের শাস্থির দাবীতে ও তার প্রতিবাদে মানববন্ধন করেছে আঞ্চলিক কৃষক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন কমিটি।
প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা বলেন- হাওরের ফসল রক্ষার জন্য বেরী বাঁধ নির্মাণ করতে সরকার যে অর্থ বরাদ্ধ দিয়ে তা দিয়ে সঠিক ভাবে বাঁধ নির্মাণ না করার কারণে গত শনিবার (২ এপ্রিল) সকালে জেলার তাহিরপুর উপজেলার রামসা প্রকল্পের টাংগুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙ্গে প্রায় ৪ হাজার হেক্টর জমির সোনালী ধান পানিতে তলিয়ে গেছে। বর্তমান চরম ঝুকির মুখে রয়েছে এউপজেলার শনির হাওর ও মাতিয়ান হাওরসহ আরো অনেক ফসলী জমি। সামান্য বৃষ্ঠিতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে এখনই যদি হাওর পানিতে তলিয়ে যায় তাহলে জেলার লক্ষলক্ষ কৃষক নিঃস্ব হয়ে যাবে। সময় মতো হাওরের বাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় জেলার শতাধিক হাওরের বোরো ফসল অরক্ষিত রয়েছে। বাঁধ ভেঙ্গে ফসল ডুবির দায় সংশ্লিষ্টদের নিতে হবে। তা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন ক্ষতিগ্রস্থ কৃষক ও হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের নেতৃবৃন্দরা।
উক্ত মানববন্ধনের বক্তব্য রাখেন- হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে