editor

প্রকাশিত: 5:15 PM, February 8, 2019

বিয়ানীবাজারে ৩ বছরের শিশুকে অপহরণ করে হত্যা ॥ এলাকায় শোকের ছায়া

বিয়ানীবাজারে ৩ বছরের শিশুকে অপহরণ করে হত্যা ॥ এলাকায় শোকের ছায়া

নিহত মাদিহা ইসলাম ফাতিমা (ফাইল ছবি)

3

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরের পাশ্ববর্তী খাসাড়ীপাড়া এলাকার মাদিহা ইসলাম ফাতিমা নামক ৩ বছরের এক শিশুকে অপহরণ করে তুলে নিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত ফাতিমা খাসাড়ীপাড়া গ্রামের কাতার প্রবাসী জয়াদুল ইসলাম কাদির এর কন্যা। সে খাসাড়িপাড়াস্থ শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর নার্সারী ক্লাসের ছাত্রী ছিল। ৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টা ১৫মিনিটের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপরণ করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশ্ববর্তী বাগানটিল্লা নামক স্থানে শিশুটির লাশ পাওয়া যায়। মর্মান্তিক এই ঘটনায় শিশুটির পরিবার, স্বজন তথা গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, এ বছরই বাড়ির পাশ্ববর্তী শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর নার্সারী শ্রেণীতে ভর্তি হয় ফুটফুটে শিশু মাদিহা ইসলাম ফাতিমা। প্রতিদিন সকালে তার মা সাবিনা ইয়াসমিন শিশুটিকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতেন। ঘটনার দিন সাবিনা ইয়াছমিন শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় কাজের মেয়েকে দিয়ে স্কুলে পাঠান ফাতিমা কে। দুপুর ১২টায় স্কুল ছুটি হয়ে গেলে কাজের মেয়েটি ফাতিমা কে নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে স্থানীয় বেলাল আহমদের বাড়ির পাশে আসার পর পূর্ব থেকে উৎপেতে থাকা ৫/৬ জনের একদল দুর্বৃত্ত কাজের মেয়েকে মারধর করে মাটিতে ফেলে শিশুটিকে একটি মাইক্রো গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় কাজের মেয়েটি চিৎকার ও কান্নাকাটি করলে স্থানীয় লোকজন ছুটে আসে। ততক্ষণে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ অবস্থায় বাড়িতে থাকা শিশুটির পরিবারের লোকজন দিনভর বিভিন্ন জায়গায় খোজ খবর নিয়েও তার কোন সন্ধান পাননি। সন্ধ্যার পর শিশুটির দাদীর মোবাইলে অজ্ঞাত এক লোক কল দিয়ে জানায় ফাতিমাকে তারা অপহরণ করেছে। তাকে জীবিত পেতে হলে ২দিনের মধ্যে শহরে অবস্থিত তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি রেজিষ্ট্রি করে দেয়ার শর্ত দেয় তারা। তিনি তাদের শর্তে রাজি হন, কিন্তু যেহেতু তার এক ছেলে কাতার প্রবাসী ও অন্য ছেলে তৎসময়ে জেল হাজতে রয়েছে, তাই রেজিষ্ট্রি করতে তিনি সময় চান। কিন্তু নিষ্টুর দুর্বৃত্তরা তার কথায় রাজি না হয়ে লাইন কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। পরদিন সকালে বাড়ির পাশ্ববর্তী সড়কের পাশে বাগানটিল্লা নামক স্থানে স্থানীয় এক পথচারী শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে অপহৃত শিশুর পরিবারের লোকজন গিয়ে লাশটি ফাতিমার বলে শনাক্ত করেন। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায়, পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহত শিশুটির দাদী কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদকের সাথে আলাপ কালে বলেন, আমার সোনামনিকে সম্পত্তির লোভে খুন করেছে আমার ভাতিজা জীবান। কাল ওরা ফোন করে বলেছে আমার ছেলেদের বাজারের দোকান ২দিনের মধ্যে জীবানের নামে লিখে দিলে তারা আমার নাতনিকে ছেড়ে দেবে। আমি তাদের শর্তে রাজি হয়েছি, কিন্তু আমার ছেলেরা আসার সময় চেয়েছিলাম, তারা মানলো না। পাষন্ডরা আমার কলিজার টুকরোকে খুন করে দিলো।
অভিযুক্ত জীবান আহমদের বক্তব্য জানতে তার সাথে যোগাযোগ করলে বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কোথাও পাওয়া যায়নি তাকে, তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, অপহৃত শিশুটির লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে শিশুটির মৃত্যু কিভাবে হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

8 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

5 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

2 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
3