editor

প্রকাশিত: 5:24 PM, March 3, 2019

বিয়ানীবাজারে রাতের আধাঁরে বসত ঘরে আগুন ॥ ১ বৃদ্ধা অগ্নিদগ্ধ

বিয়ানীবাজারে রাতের আধাঁরে বসত ঘরে আগুন ॥ ১ বৃদ্ধা অগ্নিদগ্ধ

3

শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার থেকে
বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া গ্রামের কাতার প্রবাসী জয়াদুল ইসলাম কাদিরের বসতঘরে গত ১ মার্চ শুক্রবার রাতের আধাঁরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা গোটা ঘরে ছড়িয়ে পড়ে। ঘাটনার আকষ্মিকতায় ঘুম থেকে উঠে কাদিরের স্ত্রী শিশু সন্তানকে নিয়ে অক্ষত অবস্থায় বের হলেও বৃদ্ধ শাশুড়ির শরীরের অধিকাংশই আগুনে পুড়ে যায়। তাদের চিৎকার শুনে পার্শবর্তী বাড়ির লোকজন ছুটে এসে আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পেরণ করেন। তিনি এখন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া গ্রামের মরহুম আরকান আলীর বড় পুত্র জয়াদুল ইসলাম কাদির কাতার প্রবাসী ও ছোট পুত্র আব্দুল আহাদ বর্তমানে জেল হাজতে রয়েছেন। বাড়িতে কাদিরের বৃদ্ধ মা নুরুন নাহার, স্ত্রী সাবিনা ইয়াছমিন ও এক কন্যা সন্তান থাকে। ঘটনার দিন শুক্রবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন তারা। রাত প্রায় ৩টায় সাবনিা ইয়াছমিনের হঠাৎ ঘুম ভাঙ্গলে ঘরের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখে তিনি হতবাক হয়ে পড়েন। মুহুর্তেই গোটা ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পরতে দেখে শাশুরিকে ডেকে তুলে বের হওয়ার তাগিদ দিয়ে মেয়েকে নিয়ে প্রাণ রক্ষার্থে দৌড়ে বেরিয়ে আসেন। বৃদ্ধা নুরুন নাহার বের হতে গেলে তার শরীরে আগুন লেগে যায়। এ অবস্থা দেখে সাবিনা চিৎকার শুরু করলে পার্শবর্তী বাড়ির লোকজন ছুটে আসেন। প্রতিবেশিরা ঘরে ঢুকে বৃদ্ধা নুরুন নাহারকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। ততক্ষনে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ি নিয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এ সময়ের মধ্যে ঘরটির অধিকাংশ অংশ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশবর্তী বাড়ির লোকজন অগ্নিদগ্ধ বৃদ্ধাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখন হাসপাতালে গুরুতর আশংকাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
থানা পুলিশ এখনও এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে কাতার প্রবাসী জয়াদুল ইসলাম কাদির মোবাইল ফোনে এ প্রতিবেদকের সাথে আলাপকালে কান্না জড়িত কন্ঠে বলেন, সম্পত্তির লোভে আমার চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা জীবান এ ঘটনা ঘটিয়েছেন। কিছুদিন পূর্বে একটি হত্যা মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে আমার ছোট ভাই ও আমাকে আসামী করেছেন, সে মামলায় আমার ভাই এখন জেল হাজতে। গত মাসের ৬ তারিখে আমার নার্সারি শ্রেণীতে পড়–য়া শিশু কন্যাকে অপহরণ করে পাষন্ডরা হত্যা করেছে। এবার বসতঘরে আগুন দিয়ে পরিবারের অন্য সবাইকে হত্যা করতে চেয়েছিল। আমাদের পারিবারিক সম্পত্তি আত্মসাতের জন্য সরকার দলীয় ক্ষমতার অপব্যবহার করে একের পর এক ঘটনা ঘটিয়ে নির্বিগ্নে রয়েছেন ধরাছোয়াঁর বাহিরে। এ অবস্থায় দেশে থাকা আমার পরিবার-পরিজন ও আমার নিজের প্রাণের চরম শংকা দেখা দিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

7 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

3 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
2