editor

প্রকাশিত: 4:10 PM, April 4, 2022

জৈন্তাপুরে দুই গ্রামের সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত

জৈন্তাপুরে দুই গ্রামের সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত

জৈন্তাপুরে দুই গ্রামের সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত

জৈন্তপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে মাওলানা সালেহ আহমদ (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০/২৫ জন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

আজ সোমবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান রফিক আহমদের পক্ষে শ্যামপুর ইউপির সাবেক চেয়ারম্যান রশিদ আহমদের পক্ষের শ্যামপুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। সালেহ আহমদ উপজেলার হেমু গ্রামের বাসিন্দা। তিনি সিলেট নগরের মেজরটিলা তাহফিজুল কোরআন মাদরাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩ এপ্রিল) উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাদপাড়া গ্রামের বাসিন্দা রফিক আহমদ একটি জমিতে মাটি ভরাট কাজ করাচ্ছিলেন। এতে শ্যামপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ আহমদের লোকজন বাধা দেয়। এরই জের ধরে রাতে তারাবির নামাজের পর উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়রা জানায়, রোববার রাত ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী হরিপুর বাজারে সংঘর্ষের ডাক দেয়। সকাল পর্যন্ত সংঘর্ষে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ চলে। পুলিশ ঘটনাস্থলে এসেও সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় আশপাশের গ্রামের মুরব্বিরা এসে সংঘর্ষ থামাতে চেষ্টা করেন। এরপর স্থানীয় মাদরসার একদল আলেম দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে ঘটনাস্থলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ থামাতে আলেমদের প্রতিনিধি দল ঘটনাস্থলে যান। অন্যদিকে, পুলিশ সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সবাই দিকবিদিক ছুটতে থাকে। একপর্যায়ে সালেহ আহমদ মাটিতে পড়ে যান। তখন একটি পক্ষ সালেহ আহমদকে ধরে নিয়ে গিয়ে পিঠিয়ে হত্যা করে। পরে সালেহ আহমদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় অন্তত ২০/২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, সংঘর্ষে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষে অন্তত ২০/২৫ জন আহত হয়েছেন। পুলিশ সংঘর্ষস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে।

তিনি বলেন, দুই চেয়ারম্যানের মধ্যে জমিতে মাটি ভরাট নিয়ে আগে থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন