editor
প্রকাশিত: 5:12 PM, April 4, 2022

সিলেটে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের মাঠে ৫ টিম
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে নগরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে সিলেট জেলা প্রশাসন। রোববার বেলা ২টার পর থেকে ৫টি টিমে বিভক্ত হয়ে নগরের আম্বরখানা, শিবগঞ্জ, মিরাবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় ওইসব এলাকার ব্যবসায়ীদেরকে স্বাভাবিকমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদেরকে দোকানে মূল্যতালিকা রাখতে বলা হয়। পাইকারীমূল্য পণ্যক্রয়ের রশিদও সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয়। কয়েকটি দোকানে আইনভঙ্গ করায় ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
টিমগুলোর নেতৃত্বে আছেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাস, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ার সাদাত।
রোববার পরিচালিত অভিযানসমূহে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ফাহমিদা সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন, এম, ইশফাকুল কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. জসিম উদ্দিন, ভুক্তা অধিদপ্তরের সিলেট জেলার সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, সিলেট জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল ও কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার, বিএসটিআই’র জেলা ইন্সপেক্টর পারভেজ আহমদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, রমজান মাসকে সামনে রেখে একদল অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এদের ঠেকাতে জেলা প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ৫টি টিম সবসময় বাজার পরিস্থিতি মনিটরিং করবে। আমাদের অভিযানও নিয়মিত পরিচালিত হবে। তিনি জানান, রমজানে দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ও বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন