editor
প্রকাশিত: 5:40 PM, April 4, 2022

বিবিয়ানা গ্যাস ফিল্ডের ক্ষতিগ্রস্ত ৬ কূপের তিনটির মেরামত শেষ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বিবিনিয়া গ্যাস ফিল্ডে আকস্মিকভাবে গ্যাস উৎপাদন বিঘ্ন ঘটায় জরুরি মেরামত কাজ চলছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ৬টি কূপের মধ্যে ৩টির মেরামত কাজ শেষ হয়েছে। সোমবারই এই তিনটি কূপ চালু হবে। তবে অবশিষ্ট তিনটি কূপ মেরামত কাজ কবে শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান, শেভরনের কমিউনিকেশন ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স শেখ জাহিদুর রহমান।
শেখ জাহিদুর রহমান জানান, বিবিয়ানার ছয়টি কূপ থেকে শনিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্ল্যান্টকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে দ্রত উদ্যোগ নেয় এবং তিনটি কূপের মেরামত শেষ হয়েছে। প্ল্যান্টে ক্ষতিগ্রস্ত দুটি প্রসেস ট্রেনের একটিতে উৎপাদন এবং মেরামত হওয়া কূপগুলোতে সোমবারই উৎপাদন শুরু হবে। অবশিষ্ট তিনটি কূপ মেরামত না হলে গ্যাস উৎপাদন ৪০ শতাংশ কম হবে। উৎপাদনের কিছু অসামঞ্জস্যতা দেখা দেওয়ার পর উৎপাদন কমে যায়।
তিনি আরও জানান, কেন অপরিকল্পিতভাবে উৎপাদন বন্ধ হয়েছে তার কারণ উৎঘাটনের জন্য তদন্ত করা হবে।
গতকাল রবিবার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপ থেকে উৎপাদন বন্ধ করে দেয় মার্কিন বহুজাতিক কম্পানি শেভরন। হঠাৎ প্রায় ৪৫ কোটি ঘনফুট উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়।
বিবিয়ানা বর্তমানে সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র। দেশে দিনে চাহিদা ৩৭০ কোটি ঘনফুট গ্যাস। গড় সরবরাহ ২৮০ কোটি ঘনফুট। বিবিয়ানায় কমেছে প্রায় ৪৫ কোটি ঘনফুট। বিবিয়ানা থেকে শনিবার সরবরাহ করা হয় ১১৫ কোটি ঘনফুট গ্যাস।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন