editor

প্রকাশিত: 7:55 PM, April 4, 2022

সিলেটে কাঁচা মরিচের কেজি দেড়শ টাকা

সিলেটে কাঁচা মরিচের কেজি দেড়শ টাকা

নিজস্ব প্রতিবেদক
রোজা এলেই কদর বাড়ে কাঁচা মরিচের। সেই সঙ্গে দাম বেড়ে যায় কয়েক গুণ। এবারও সিলেটের বাজারে কাঁচা মরিচের দাম এক লাফে বেড়ে গেছে তিন গুণ। রোজার দুদিন আগেও সিলেটের বাজারে কাঁচা মরিচের দাম ছিল কেজিপ্রতি ৫০/৬০ টাকা। রমজান মাস শুরু হতেই কাঁচা মরিচের দাম পৌঁছে গেছে দেড়শ টাকায়।

সোমবার (০৪ এপ্রিল) সিলেটের রিকাবিবাজারে গিয়ে দেখা যায়, কাঁচা মরিচের দাম নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে কথা কাটাকাটি চলছে।

কাঁচাবাজার ঘুরে দেখা যায়, রোজায় প্রয়োজনীয় সব কাঁচামালের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কাঁচা মরিচের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শসা, গাজর ও বেগুনের দাম। রোজার একদিন আগে শসা ও গাজর ছিল ৪০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। আর বেগুন ছিল ৩০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি।

ক্রেতারা বলেন, রোজার আগে লেবুর হালি ৩০ টাকা ছিল। রোজা আসতেই ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ৩৫ টাকা থেকে হয়েছে ৭০ টাকা। আবার কোনো কোনো বাজারে এক কেজি টমেটো ১০০ টাকায়ও বিক্রি হচ্ছে।

নগরের রিকাবিবাজারে আসা এক ক্রেতা বাবুল মিয়া বলেন, রোজার দুদিন আগেও কাঁচা মরিচ ৫০/৬০ টাকা কেজিতে পাওয়া গেছে। রোজা আসতেই কৃত্রিম সংকট দেখিয়ে দেড়শ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

রিকাবিবাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, কাঁচা মরিচের দাম কম ছিল ঠিকই। কিন্তু পাইকারি আড়তে দাম বেড়ে যাওয়ায় এখন বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। একইভাবে রোজায় প্রয়োজনীয় সব কাঁচামালের দাম অত্যধিক বেড়েছে।

শাবিপ্রবির শিক্ষার্থী নুরুল ইসলাম রুদ্র ৮০ টাকায় এক হালি লেবু কিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন—আলামদুলিল্লাহ! ৮০ টাকায় এক হালি লেবু কিনেছি। বরকতের মাস এসেছে, বিক্রেতাও খুশি হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, রোজায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন থেকে ৫টি বাজার মনিটরিং টিম মাঠে নেমেছে। ওই টিমগুলোর নেতৃত্বে আছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ার সাদাত।

অভিযানিক দলগুলো মাঠে নেমে ব্যবসায়ীদের সতর্ক করে দেন এবং ক্রয় মূল্যের পাশাপাশি পাইকারী মূল্য ঝুলিয়ে রাখার নির্দেশনা দেন। অভিযানকালে পাঁচ দোকানিকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

অভিযানিক দলের সদস্যরা বলেন, আমরা সবাইকে সতর্ক করছি, যাতে কেউ বেশি মূল্য না রাখেন। আর সবাইকে মালামাল ক্রয়ের মেমো রাখা ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দিয়েছি। কেউ নিয়ম না মানলে জেল-জরিমানার আওতায় আনা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে