editor
প্রকাশিত: 10:44 PM, April 4, 2022

উপশহরে আইন অমান্য করে বৃক্ষ কর্তনের তীব্র নিন্দা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ
নগরীর উপশহর এলাকায় আইন অমান্য করে অবাদে প্রচীন বৃক্ষ কর্তনের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার (৪ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন আইন অমান্য করে অবাদে বৃক্ষ কর্তনের তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার পরিবেশ রক্ষায় যখন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে তখন লোভী ও স্বার্থনেষী মহল ব্যাভিচারে বৃক্ষ কর্তন করছে। যা পরিবেশের ভারসাম্য রক্ষায় হুমকিস্বরূপ। ভারসাম্য রক্ষায় যেখানে নূন্যতম ২৫% বনভূমি থাকা প্রয়োজন
সেখানে বাংলাদেশে পূর্বের পরিসংখ্যান অনুযায়ী ছিল মাত্র ৯%। কিন্তু বর্তমানে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে তা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ১৩%।
সরকারের কারণে সারা দেশে বৃক্ষরোপণ জাগরণে পরিনত হয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ সুন্দর রাখতে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরী। তারা বলেন, এ ধরনের লোভী ও স্বার্থনেষী মহলের বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রয়োগ করতে হবে। তাহলে আর কেউ ব্যাভিচারে বৃক্ষ কর্তনের সাহস করতে পারবে না।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোবাইল ফোনের মাধ্যমে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, বিভাগীয় পরিবেশ ও গৃহায়ন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার সহ সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন