editor

প্রকাশিত: 11:06 PM, April 5, 2022

টিপকাণ্ড: সিলেটের সেই পুলিশ কর্মকর্তাকে রংপুরে বদলি

টিপকাণ্ড: সিলেটের সেই পুলিশ কর্মকর্তাকে রংপুরে বদলি

টিপকাণ্ড: সিলেটের সেই পুলিশ কর্মকর্তাকে রংপুরে বদলি

নিজস্ব প্রতিবেদক
টিপকাণ্ডে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়া আদালত পাড়ায় কর্মরত সিলেট জেলা পুলিশের পরিদর্শক লিয়াকত আলীকে রংপুরে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে’ বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সিলেট জেলা পুলিশ সূত্র এ তথ্য জানায়।

ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় গত সোমবার (৪ এপ্রিল) লিয়াতক আলীকে ক্লোজড করেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন। সেইসঙ্গে স্ট্যাটাসের বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করে দেন তিনি। স্ট্যাটাসের বিষয়টি পুলিশ সদর দপ্তরকে অবহিত করা হয়।

লিয়াকত আলী সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

টিপকাণ্ডে যখন সারা দেশে উত্তেজনার বিরাজ করছে। এমন সময় ওই পুলিশ কর্মকর্তার ফেসবুকের স্ট্যাটাস ঘিরে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে।

ফেসবুকে তিনি পুরুষ কর্তৃক নারীর টিপ পরে প্রতিবাদ করা নিয়ে বিরূপ মন্তব্য করেন। নেতিবাচক মন্তব্যের কারণে এরই মধ্যে তাকে রাতেই ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় জানিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ফেসবুক ব্যবহার যদিও কারো ব্যক্তিগত বিষয়। কিন্তু কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য নেতিবাচক মন্তব্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার পুলিশ প্রশাসনের রয়েছে। যে কারণে কোর্ট পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী তার ফেসবুক ওয়ালে লেখেন- ‘প্রসঙ্গ: টিপ নিয়ে নারীকে হয়রানি। ফালতু ভাবনা: (১৮+) টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত। বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপর দিকে প্রায় অর্ধেক আনকভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে তবে কী তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষরা একইভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন?’

এ নিয়ে সিলেটজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন মহল তার আপত্তিকর এমন মন্তব্যের বিষোদগার করেছেন। পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হলে সমালোচনা ঝড়ে বিদ্ধ হন। অবস্থা বেগতিক দেখে ওই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক ওয়াল থেকে মন্তব্যটি মুছে দেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী বলেন, ‘আমি নারী বিদ্বেষী নই। কথা বলেছি পুরুষের টিপ পরে প্রতিবাদ করা নিয়ে। তার মতে, পুরুষরা কেন টিপ পরে প্রতিবাদ করবে? প্রয়োজনে তারা মানববন্ধন করবে। মূলত এ বিষয়টি ছিল আমার লেখার মুখ্য উদ্দেশ্য। ’

তবে পোস্ট ডিলিট করার বিষয়ে তিনি বলেন, ‘ফেসবুক পেজটি আমার ব্যক্তিগত। যখন ভালো লেগেছে পোস্ট দিয়েছি। আবার ভালো লাগেনি তাই ডিলিট করে দিয়েছি। ’

পুরুষের টিপ পরা নিয়ে প্রতিবাদের বিরুদ্ধে গিয়ে একজন কর্মকর্তা কর্তৃক এ ধরনের বিরূপ মন্তব্য পুরো পুলিশ বিভাগকে কলুষিত করেছে মনে করেন অন্যান্য কর্মকর্তারা। যে কারণে ওই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে