editor
প্রকাশিত: 1:32 AM, April 6, 2022

২ টাকায় ৭ পদের ইফতার !
মৌলভীবাজার প্রতিনিধি
সিয়াম সাধনার মাস রমজানের প্রথম দিনে শ্রীমঙ্গলে ফের শুরু হয়েছে দুই টাকায় ইফতার বিতরণ কার্যক্রম।
সোমবার (৪ এপ্রিল) ‘দ্যা হেল্পিং উইং’ নামক সংগঠনের উদ্যোগে শহরের রেল স্টেশন চত্বরে শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় দিনের মতো দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় ৭ পদের ইফতার।
সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে দেওয়া এসব খাবার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। তারা এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউও এই ইফতার নেন।
উল্লেখ্য, ২০২১ সালে শ্রীমঙ্গলে প্রথম দুই টাকায় এই ইফতার বিতরণ শুরু করে সংগঠনটি। গত বছর রোজায় ২৮ দিন সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছিলেন তারা। তারই ধারাবাহিকতায় এবারও রোজার প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করেছে তারা।
‘দ্যা হেল্পিং উইং শ্রীমঙ্গল’ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত রোববার প্রথম ইফতার বিতরণে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন তাদের এ আয়োজন সম্পূর্ণ নির্ভর করে বিত্তবানের কাছ থেকে প্রাপ্ত সাহায্যের ওপর। তাই অহসায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি অনুরোধ জানান তারা।
সংগঠনটির মডারেটর রিমু চৌধুরী জানান, পর্যাপ্ত সাহায্য পেলে পুরো রমজানব্যাপী তারা এ কার্যক্রম চালিয়ে যাবেন। সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে