editor

প্রকাশিত: 5:40 PM, April 6, 2022

পবিত্র রমজান সংযমের মাস আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস: আলম খান মুক্তি

পবিত্র রমজান সংযমের মাস আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস: আলম খান মুক্তি

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ অব্যাহত

রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে অসহায় ও ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। (৬ এপ্রিল) বুধবার ৪ রমজান বিকাল সাড়ে ৪টায় নগরীর রেজিষ্ট্যারি মাঠে অসহায় ও ভাসমান ছিন্নমূল ২শতাধিক রোজাদাদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, পবিত্র রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস। তাই পবিত্র রমজানে আমরা একটু সংযত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের ইফতারির ব্যবস্থা করতে পারি। তা ছাড়া আমাদের রিজিকদাতা একমাত্র আল্লাহ, তাঁর ওপর ভরসা করে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে তিনি আমাদের রিজিকেও বরকত দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন, পবিত্র রমজানে আমরা সকলে ব্যয় ও খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশী ও সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই, হয়তো মহান আল্লাহ এর উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। এ সময় তিনি সিলেট মহানগর যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের সঙ্কটকালীন সময়ে যুবলীগের অবদান ইতিহাসের পাতায় পাতায়। প্রতিষ্ঠালগ্ন থেকে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ দেশের অবকাঠামো উন্নয়ন ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগের পাশাপাশি অপশক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বার বার রাজপথে রক্ত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছে। সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাবে।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, রুপম আহমদ, সাঈদ খান সাদ্দাম, নাজমুল ইসলাম চৌধুরী, সেবুল আহমদ সাগর, এমদাদ হোসেন ইমু, রুহুল আমিন, লন্টু গুপ রাজু, আল মোমিন, রেজাউল করিম হাসান, হাবিবুর রহমান, আব্দুল কাদির ইমন, শরীফ আহমদ, মাসুক মিয়া, সাদিকুর রহমান সোহাগ, ফারুক আহমদ, অমিত জিৎ, ইসরাক আহমদ, তাহসান হাবিব সহ ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে