editor
প্রকাশিত: 7:06 PM, April 6, 2022

হরিপদ দাসের বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা অত্মাসাতের অভিযোগ
ডেস্ক রিপোর্ট
বিদেশ পাঠানোর নামে এক আদম বেপারী নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। উক্ত ঘটনায় দিরাই থানার চরনাচর গ্রামের মৃত অনাথ দাসের ছেলে বর্তমানে এয়ারপোর্ট থানা ডলিয়া এলাকার হরিপদ দাসকে অভিযুক্ত করে এসএমপি উত্তর উপ-পুলিশ কমিশনার বরাবরে ৬ এপ্রিল একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী তাজুল ইসলাম, সোনা মিয়া, নূরে আলম, হরিভক্ত দাস, রাজিব রায়।
এতে তারা উল্লেখ করে উক্ত হরিপদ দাস ২০১২ সনে দুবাই পাঠানোর কথা বলে এলাকার ১৮জন সাধারণ মানুষের কাছ থেকে ৫৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। দুবাই যাবার স্বপ্ন আর পরিবারের আয় বাড়াতে অনেকেই জমি-জমা, স্বর্ণালংকার, গরু-বাছুর বিক্রি করে হরিপদের হাতে টাকা তুলে দিয়ে দুবাই যাত্রীরা বুঝতে পারেন তারা ভুল যায়গায় টাকা প্রদান করেছেন। হরিপদ একজন প্রতারক এবং মিথ্যাবাদী লোক। নানা টালবাহানা করে বিদেশ যাত্রীদের সাথে সময় কালক্ষেপন করতে থাকেন উক্ত আদম বেপারী। এক পর্যায়ে টাকা প্রদানকারী দুবাই যাত্রীরা বিরক্ত হয়ে হরিপদদের কাছে তাদের জমা দেওয়া টাকা ফেরত চাইলে টাকা ফেরতের বিভিন্ন তারিখ দিয়ে হঠাৎ করে নোয়াগাঁওয়ের তার বসতবাড়ী গোপনে বিক্রি করে সে পরিবার নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোজা-খুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। কিছুদিন পূর্বে তারা জানতে পারেন প্রতারক হরিপদ দাস এয়ারপোর্ট থানা এলাকায় ডলিয়া বসবাস করছে এবং ঐই বাসায় মাদক সহ বিভিন্ন অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। হরিপদের সহযোগী লিটন দাস চরনাচরে সিগারেটের নামে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বিষয়ে জানতে চাইলে হরিপদ দাসকে (০১৭১৬-১৪৫৬২৯) নাম্বারে যোগাযোগ করলে তিনি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করে বলেন, আমি ২০১২ সালে বাড়িতে ছিলাম না। লিটন দাসের সাথে (০১৭৮৪-৫১০২৯০) নাম্বারে যোগাযোগ করলেন তিনি বলেন, অভিযোগটি মিথ্যা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন