editor
প্রকাশিত: 1:18 AM, April 7, 2022

সাবেক মেয়রের বাসায় হামলার ঘটনায় মহানগর আওয়ামী লীগের তীব্র নিন্দা
পবিত্র রমজান মাসের তারাবির নামাজ চলাকালীন সময়ে সিলেটের ঐতিহ্যবাহী ছড়ারপাড় এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য জনতার কামরান খ্যাত জননেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপাড়স্থ বাসায় কিছু সমাজ বিরোধী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কর্তৃক সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক মেয়রের বাসা হামলার শিকার হয়। এতে অবস্থানরত পরিবারের সদস্যরা ভীত সন্ত্রস্ত ও ক্ষতিগ্রস্ত হন।
এহেন ঘটনায় সিলেট মহানগর আওয়ামী লীগ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। মহানগর আওয়ামী লীগ মনে করে, মরহুম বদর উদ্দিন আহমদ কামরান আমাদের আবেগ ও অনুভূতির চরম শ্রদ্ধার জায়গায় অাশীন আছেন। তাঁর বসতবাড়ি ও পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হলে মহানগর আওয়ামী লীগ তা বরদাস্ত করবে না। এই সৃষ্ট ঘটনার জন্য মহানগর আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে এবং প্রকৃত দুষ্কৃতকারীদের খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে। পবিত্র রমজান মাসে শান্তি ও সম্প্রীতির সিলেট নগরীর শান্তি রক্ষার জন্য প্রত্যেক নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন