editor
প্রকাশিত: 12:25 AM, April 8, 2022

জোবাইদার বিরুদ্ধে দুদকের মামলা চলবে কিনা, জানা যাবে ১৩ই এপ্রিল
ডেস্ক রিপোর্ট
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিল চেয়ে হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ই এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেছেন। আদালতে জোবায়দার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।
হাইকোর্টের আদেশে নিম্ন আদালতে দুর্নীতির মামলার বিচার কার্যক্রম চলতে বাধা নেই জানানো হয়েছিল। ২০০৮ সালের ২৬শে সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় জ্ঞাত আয় বহিরর্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লন্ডনে অবস্থানরত তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ৩১শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেন।
জোবাইদার আবেদনের পরিপ্রেক্ষিতে, ২০০৯ সালের ৮ই এপ্রিল হাইকোর্ট তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে এবং কেন তার বিরুদ্ধে মামলা বাতিল করা হবে না তা জানতে চেয়ে দুদককে রুল জারি করে।
রুলের ওপর শুনানি শেষে, হাইকোর্ট ২০১৭ সালের ১২ই এপ্রিল আবেদন খারিজ করে, স্থগিতাদেশ প্রত্যাহার করে এবং জোবাইদা রহমানকে দুর্নীতির মামলায় ৮ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে জোবাইদা রহমান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল আবেদন করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে