editor

প্রকাশিত: 12:28 AM, April 8, 2022

মৌলভীবাজারের শীর্ষ আলেম আবদুল বারী ধর্মপুরী আর নেই

মৌলভীবাজারের শীর্ষ আলেম আবদুল বারী ধর্মপুরী আর নেই

মৌলভীবাজারের শীর্ষ আলেম আবদুল বারী ধর্মপুরী আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার আলেমদের শীর্ষ মুরুব্বি, জেলা ওলামা পরিষদের সভাপতি ও সর্বজন শ্রদ্ধেয় শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী (৮৭) ধর্মপুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের কাজীরগাঁও এলাকার ভাড়া বাসায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলার কওমি অঙ্গনের বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র-শিক্ষক, স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্রোত নামে কাজীরগাঁও এলাকার বাসায়। মৃত্যুকালে তিনি ৮ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা (রহ.) টাউন ঈদগাহ্ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। সাবেক এমপি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জানাজার আগে মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ ও খেলাফত মজলিশ নেতা মাওলানা আহমদ বিলাল এর যৌথ সঞ্চালনায় বরেণ্য এই শীর্ষ আলেমের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বরুণার পীর সর্বজন শ্রদ্ধেয় আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, মৌলভীবাজার-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, মুফতি হাবিবুর রহমান, সিলেটের সাবেক এমপি হাবিবুর রহমান, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচালক অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, গহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুল রহমানসহ আলেম সমাজের প্রতিনিধিরা।

বক্তব্য শেষে মরহুম আব্দুল বারীর বড় ছেলে মুফতি হিফজুর রহমান ফুয়াদ তার বাবার জানাজার নামাজ পড়ান। জানাজা শেষে শহরের ধরকাঁপনস্থ কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মরহুম ধর্মপুরীর ছোট ছেলে সাইফুর রহমান ফয়সল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।