editor
প্রকাশিত: 2:33 PM, April 8, 2022

বিবিয়ানায় গ্যাসের সঙ্গে ময়লা, এখনও একটি কূপ বন্ধ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বন্ধ থাকা ছয়টি কূপের মধ্যে পাঁচটির সমস্যা সমাধান হয়েছে। অন্য একটি কূপ এখনও বন্ধ রয়েছে।
তবে গ্যাসক্ষেত্রটিতে পুরোদমে উৎপাদন চলছে বলে জানিয়েছে শেভরন।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাত পৌনে ৮টায় শেভরনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বন্ধ থাকা একটি কূপের বিষয় তদন্তাধীন এবং দ্রুত সময়ের মধ্যে সেটি চালুর চেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।
শেভরনের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান বলেন, গ্যাসের সঙ্গে ময়লা ওঠায় গত রোববার (৩ এপ্রিল) সকালে ছয়টি কূপে কারিগরি ত্রুটি দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই একটি কূপের সমস্যা সমাধান করা হয়। তখন থেকেই পাঁচটি কূপ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। গতকাল বৃহস্পতিবার (৭এপ্রিল) রাত পর্যন্ত প্ল্যান্টের সম্পূর্ণ কার্যক্রম চালু এবং গ্যাস উৎপাদন স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণে দুঃখজনকভাবে কিছুদিনের জন্য গ্রাহকদের মাঝে গ্যাস সরবরাহ কার্যক্রমকে প্রভাবিত করেছে। এই সমস্যার সমাধানে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সহায়তা অনস্বীকার্য।
পেট্রোবাংলার হিসেবে, গত শনিবার (২ এপ্রিল) দেশের মোট গ্যাস উৎপাদন ছিল ২ হাজার ৭৮৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে বিবিয়ানা থেকে উত্তোলন হয় ১ হাজার ১৫১ মিলিয়ন ঘনফুট, যা দেশের মোট উৎপাদিত গ্যাসের ৪১ শতাংশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন