editor

প্রকাশিত: 10:30 PM, April 8, 2022

জেলা প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক এমরান আহমদকে নিয়ে আড্ডা

জেলা প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক এমরান আহমদকে নিয়ে আড্ডা

জেলা প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক এমরান আহমদকে নিয়ে আড্ডা

সিলেট জেলা প্রেসক্লাবে লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক মো. এমরান আহমদকে নিয়ে চা-চক্র ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর পূর্ব জিন্দাবাজারে (বারুতখানা) জেলা প্রেসক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই প্রাণবন্ত আড্ডা। এতে যেমনি সিলেট ও লন্ডনের সাংবাদিকতার নানা দিক উঠে আসে তেমনি চমৎকার স্মৃতিচারণে ফেলে আসা দিনগুলো প্রাণে প্রাণে দোলা দেয়।
আড্ডায় সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে লন্ডন প্রবাসী সিনিয়র সাংবাদিক মো. এমরান আহমদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ বলেন, এ ধরনের আয়োজনে সহযোদ্ধাদের মধ্যে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। এই আয়োজন সিলেট জেলা প্রেসক্লাব ও লন্ডন বাংলা প্রেসক্লাবের মধ্যে মৈত্রীর সেতুবন্ধন তৈরি করবে।
আড্ডায় স্বাগত বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। এতে অংশ নেন, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, দপ্তর সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ ও নির্বাহী সদস্য মিঠু দাস জয়।
সিলেটের সাংবাদিকতার নানা বিষয় স্মৃতিচারণা করে বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জ্যেষ্ঠ সদস্য উজ্জ্বল মেহেদী, মামুন হাসান, আনিস মাহমুদ ও রনজিত সিংহ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে