editor

প্রকাশিত: 4:27 PM, April 9, 2022

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের জিয়ার মাজার জিয়ারত

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের জিয়ার মাজার জিয়ারত

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের জিয়ার মাজার জিয়ারত

গণতন্ত্রহীনতার দেশে দলের অভ্যন্তরে বিএনপির গণতন্ত্র চর্চা অব্যাহত রয়েছে : ড. খন্দকার মোশাররফ

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ। শনিবার দুপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজার জিয়ারত শেষে মোনাজাত করা হয়। মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ নেতৃবৃন্দ। এসময় জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে দেশের গণতন্ত্র আজ পুরোদমে ধ্বংস হয়ে গেছে। অথচ গণতন্ত্রহীনতার দেশে বিএনপি দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা অব্যাহত রেখেছে। কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সিলেট জেলা বিএনপির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি। তাদের সাথে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে শরিক হয়েছি।

এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার লবিষ্ট নিয়োগের মাধ্যমে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠককালে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী কাতর হয়ে বিএনপিকে নির্বাচনে আনার জন্য অনুরোধ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর এমন আচরণে বহির্বিশে^ দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। বিএনপি কারো কথায় প্রভাবিত হয়ে নির্বাচনে যাবেনা। নিরপেক্ষ সরকারের অধীনে দেশে অবাধ ও সুষ্টু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে জনগণই নির্বাচনে যাবে কিনা সিদ্ধান্ত গ্রহণ করবে। জনগণকে সাথে নিয়েই বিএনপি নির্বাচনে যাবে। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ জাতি ও গণতন্ত্রকে রক্ষায় নবনির্বাচিত সিলেট জেলা বিএনপিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনার রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ব্যরিস্টার আবরার ইলিয়াস, এডভোকেট কামরুজ্জামান সেলিম, এডভোকেট মামুনুর রশীদ, কামরুল হাসান শাহীন, মঈনুল হক, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট সাঈদ আহমদ, সুরমান আলী, শাকিল মুর্শেদ, আ.ফ.ম কামাল, সাহেদ আহমদ চমন, লোকমান আহমদ, অর্জুন ঘোষ, মঈন উদ্দিন, দিদার ইবনে তাহের লস্কর, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, মশিকুর রহমান মুহি, শফিক উদ্দিন, ওহিদুজ্জামান চৌধুরী সুফি, নুরুল হুসেন বুলবুল, মাহবুব আলম, কোহিনুর আহমদ, আলী আকবর, জসীম উদ্দিন, আজিজুর রহমান, শরীফুল হক, নজরুল ইসলাম।

অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, ইউনুস মিয়া, আব্দুর রহমান, মিফতাহুল কবির, মাসুক আলী, ফজলে আহসান রাব্বি, দেলোয়ার হোসেন নাদিম, নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন, সদর উপজেলার আব্দুর রহমান, জাহেদ আহমদ, আকবর আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাদিকুর রহমান টিপু, আসাদুর রহমান রুহেল, সাইফুল ইসলাম ছোটন, মো: শাহিন আহমদ, দিনার আহমদ শাহ, কমল হাছান বাবর, জামাল আহমদ, মেহদী হাসান রফি, দক্ষিন সুরমা উপজেলার মনিরুল ইসলাম তুরন, বখতিয়ার আহমদ ইমরান, মাহবুব আলম, হাজী পাবেল, সুমন শিকদার, মইনুল ইসলাম মনজু, আফতাব উদ্দিন, জানু মিয়া, কানাইঘাট উপজেলার আহমদ সুলেমান, আবিদুর রহমান, খছরুজ্জামান পারভেজ, ফারুক আহমদ, জালাল উদ্দিন খান, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, মাসুম, আজিজুল আম্বিয়া, বালাগঞ্জ উপজেলার আলাউদ্দিন রিপন, জামাল আহমদ খলকু, মামুনুর রশিদ সুহেল, মির্জা আহমদ লুলু, শাহিন আলম জয়, বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার হোসেন আহমদ, রাহেল আহমদ, জাবিদুল হক দুদু, রিমন আহমদ, এ এইচ তানভির আহমদ, সাইফুর রহমান, আলী আহছান, গোলাপগঞ্জ উপজেলার ফয়সল আহমদ সাবেক চেয়ারম্যান, আব্দুস সামাদ, মামুনুর রশিদ মামুন, আব্দুল খালিক, গোয়াইনঘাট উপজেলার আব্দুল মতিন, শাহ আলম স্বপন, সাহাব উদ্দিন সিহাব চেয়ারম্যান, মদরিছ আলী, এডভোকেট লিয়াকত আলী, রিয়াজ উদ্দিন তালুকদার, কামরুজ্জামান মুকুল, গোলাম কিবরিয়া সাত্তার, লোকমান আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলার বুরহান উদ্দিন, খন্দকার ফরহাদ, ফখরুল ইসলাম, ওসমান খান, শফিকুল ইসলাম, জকিগঞ্জ উপজেলার হাসান আহমদ, ছাত্রদল নেতা রুবেল আহমদ, আজহার আলী অনিক, এম এ ছামাদ, আফজাল হোসেন, আবু সালেহ, আদনান আহমদ, খয়রুল ইসলাম সবুজ, মাহাতি ইসলাম চৌধুরী প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন