editor

প্রকাশিত: 7:28 PM, April 9, 2022

ঐক্যবদ্ধ সামষ্টিক সিন্ধান্ত নিজস্ব সংস্কৃতির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে

ঐক্যবদ্ধ সামষ্টিক সিন্ধান্ত নিজস্ব সংস্কৃতির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে

ঐক্যবদ্ধ সামষ্টিক সিন্ধান্ত নিজস্ব সংস্কৃতির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে

বামছাস কমিটি গঠন ও অভিভাবক সমাবেশ

সংস্কৃতির বিকাশ ঐক্যবদ্ধ সামষ্টিক সিন্ধান্ত নিজস্ব সংস্কৃতির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মনিপুরী জাতির নিজস্ব সংস্কৃতি বিশ^ব্যাপী সমাদৃত ও প্রসংশনীয়। এ সংস্কৃতির বিকাশে ও ধরে রাখতে নতুন প্রজন্ম তথা শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এজন্য শিক্ষার্থীদের এক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে কাজ করতে হবে। দীর্ঘ ৩৭ বছরের ঐতিহ্যবাহী মণিপুরী ছাত্র সংগঠন বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর ভানুগাছ শাখা কমিটি গঠন ও অভিভাবক সমাবেশে বক্তারা একথা বলেন।
গত ৮ এপ্রিল শুক্রবার কমলগঞ্জ, আদমপুর বাজার সংলগ্ন মণিপুরী কালচারাল কমপ্লেক্স ভবনে দুইটি অধিবেশনে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস)”- এর ভানুগাছ শাখা কমিটি গঠন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে ১ম অধিবেশনে বামছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি থোকচম বিকি সিংহ’র সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি হিজম সুশিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিপুরী কালচারাল কমপ্লেক্স এর কনভেনর ও কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী এল. জয়ন্ত সিংহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামছাস’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা শ্রী এন. শ্যামবাবু সিংহ শ্যামল, মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকা’র ব্যবস্থাপক ও বামছাস উপদেষ্টা শ্রী ওয়াই চন্দ্রজিত, মনিপুরি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হোমেরজান, কমলগঞ্জ, মৌলভীবাজারের জেনারেল সেক্রেটারী ওইনাম পামহৈবা নির্মল। ১ম অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থৌনাওজম সৌরভ সিংহ আকাশ, সাংগঠনিক সম্পাদক রনিক সিংহ, শিক্ষিকা বৃন্দারানী।
বিকাল ৩ ঘটিকায় ২য় অধিবেশনে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়। বামছাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অভিষেক সিংহ রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক থৌনাওজম সৌরভ সিংহ আকাশ ও সাবেক সহ-সভাপতি হিজম সুশিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী মাইবম্ বীরেন্দ্র সিংহ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামছাস উপদেষ্ঠা শ্রী থোঙাম্ নবকুমার সিংহ, ২ নং ভান্ডারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী সুধীর কুমার সিংহ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন থকচম কমলিকা দেবী, তাকলেবম শিমুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের মুল পৃষ্ঠপোষকতায় ছিলেন বামছাস’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী শ্রী অসেম্ সত্যজিত সিংহ এবং সহযোগিতায় ছিলেন বামছাস’র উপদেষ্টা ও পৃষ্ঠপোষক শিক্ষাবিদ শ্রী এল. নন্দলাল সিংহ। দুই অধিবেশনের সমন্বয়কারীর দায়িত্ব¡ পালন করেন বামছাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী অভিষেক সিংহ রাজিব। দিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশে ব্যাপক আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে এন.জি শিল্পী দেবী- কে সভাপতি, শিমুল সিংহ কে সাধারণ সম্পাদক ও জয়া শর্মা কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বামছাস ভানুগাছ শাখা কমিটির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সমাবেশের শেষ প্রান্তে নবগঠিত বামছাস ভানুগাছ শাখা কমিটির নির্বাহী পরিষদের নাম ঘোষনার মাধ্যমে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়