editor

প্রকাশিত: 10:21 PM, April 9, 2022

সাধনপুর উচ্চ বিদ্যালয়ে মানবিক সমাজ চর্চা কেন্দ্রের কম্পিউটার প্রদান

সাধনপুর উচ্চ বিদ্যালয়ে মানবিক সমাজ চর্চা কেন্দ্রের কম্পিউটার প্রদান

সাধনপুর উচ্চ বিদ্যালয়ে মানবিক সমাজ চর্চা কেন্দ্রের কম্পিউটার প্রদান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাধনপুর উচ্চ বিদ্যালয়ে মানবিক সমাজ চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শনিবার (৯ অক্টোবর) কম্পিউটার হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে দুপুর ২টায় স্কুলভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক আকলুম আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তুহিনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক সমাজ চর্চা কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফুর, মানবিক সমাজ চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক কল্লোল দাস বনি, বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলার প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেহনুমা রুবাইয়াত প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্যজিৎ দে, বিলের পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন দে, প্রবাসী আব্দুল গনি, সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার আলম, সাজেদা বেগম, পলি বেগম, ফাতেমা বেগম, সন্তোষ দে, শিউলি আক্তার ফাইমা, যুবসমাজের পক্ষে মোঃ জাহাঙ্গির ও ইমাদ আহমেদ অভি। এসময় স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতিকে আধুনিক ও উন্নত করে গড়ে তুলতে আধুনিক শিক্ষার কোন বিকল্প নেই। আধুনিক শিক্ষাকে অবারিত ও সহজতর করতে কম্পিউটার অত্যন্ত উপযোগী ও নির্ভরযোগ্য হাতিয়ার। তাই সারা পৃথিবী আজ কম্পিউটার প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমাদের দেশেও অফিস আদালত, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসায় ইদানিং কম্পিউটারের ব্যবহার বেড়েছে বহুগুণ।  মানবিক সমাজ চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের দেয়া কম্পিউটারটি অত্র স্কুলের কাজের গতি বৃদ্ধি করবে নিঃসন্দেহে। আগামীতে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব স্থাপন করা যায় কিনা সে ব্যাপারে মানবিক সমাজ চর্চা কেন্দ্রের  বিশেষ উদ্যোগ অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, মানবিক সমাজ চর্চা কেন্দ্রের পক্ষ থেকে কম্পিউটার পেয়ে অত্র স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও উচ্ছ্সিত। আপনাদের এই সহযোগিতা আমরা আজীবন কৃতজ্ঞচিত্তে মনে রাখবো। দীর্ঘদিন ধরে অত্র স্কুলের দাপ্তরিক কাজের নানা জটিলতা নিরসনে এই কম্পিউটারটি যথেষ্ট সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের ছাত্রছাত্রীদের ভোগান্তিও অনেকটা কমবে। এই স্কুলের উন্নয়নকল্পে মানবিক সমাজ চর্চা কেন্দ্রের অবদান স্বরূপ পাঠাগার স্থাপন ও খেলাধুলা সামগ্রী ইতিমধ্যেই স্কুলের ছাত্র-শিক্ষকের মধ্যে প্রাণচাঞ্চল্য নিয়ে এসেছে। আপনাদের এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন