editor
প্রকাশিত: 10:29 PM, April 9, 2022

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিডনী ফাউন্ডেশন সিলেটের শ্রদ্ধা নিবেদন
১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেটের সদর হাসপাতালে (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল) এ কর্তব্যরত অবস্থায় বর্বর পাকিস্তানিদের হামলায় নির্মমভাবে শহীদ হন ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কুরবান আলীসহ আরো অনেকে। কর্তব্যরত অবস্থায় মুক্তিযুদ্ধে শহীদ এই বীরদের সিলেটবাসী শ্রদ্ধাভরে স্মরণ করেছে। কর্মসূচির মধ্যে ছিলো পুস্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল।
শনিবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে কিডনী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সিলেট নগরীর উপশহরস্থ কিডনী ফাউন্ডেশন সিলেটের কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় এক দোয়া মাহফিল ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিডনী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নজমুস সাকিব, এক্সিকিউটিব ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমেদ, শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মাজিদ, কো-অর্ডিনেটর ও পরিচালক মিসেস ফরিদা নাসরিন, ইঞ্জিনিয়ার মোস্তফা শাহরিয়ার, ডা: নাজরা চৌধুরী, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী, উবায়েদ বিন বাসিত সুমন, প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল, ম্যানেজার আতিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল বাসিত, আব্দুল হান্নান প্রমূখ। – বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে