editor
প্রকাশিত: 11:07 PM, April 9, 2022

সাহেবের বাজারে ধানকাটা নিয়ে সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত
নিজস্ব প্রতিবেদক
সিলেটে দু’পক্ষের সংঘর্ষে মো. নিজাম উদ্দিন (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন।
শনিবার (৯ এপ্রিল) সকালে সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে বাজার তল গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম ওই গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাহেবের বাজার এলাকার সাতগাছি গ্রামের রাস্তা সংলগ্ন জমি নিয়ে নিজাম ও নয়ন মিয়ার লোকজনের বিরোধ চলে আসছিল। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী দু’পক্ষই ওই জমি চাষাবাদ থেকে বিরত থাকবেন। আর সালিশকারীরা নিজেদের মানুষ দিয়ে বিরোধপূর্ণ জমি চাষাবাদ করান। তাদের ভাষ্য মতে, বিচারে জমির মালিকানা যে পাবে, তারা ফসল নেবেন।
এ অবস্থায় শনিবার সকালে অর্ধ শতাধিক লোক নিয়ে নয়ন মিয়া পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে গেলে পল্লী চিকিৎসক আকরাম উদ্দিন ও তার ভাই পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন তার আত্মীয়-স্বজনদের নিয়ে ধান কাটতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন নিজাম উদ্দিনের মাথায় ধারালো অস্ত্র নিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আকরাম উদ্দিন (৪৫) ফয়ছল (২৬), ফয়েজ (৫০), ছগন (৫৫), ইসলাম (২৮), সালমান (২৫), জাকির হোসেনের (৩৫) অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ওই গ্রামের আজিজুর রহমান (৪২), ছয়ফুল আলম (৪০), মকবুল মিয়া (৪১) ও সমছুল আলম (৪২)।
তিনি বলেন, নিহত পল্লী চিকিৎসক নিজাম উদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন