editor
প্রকাশিত: 5:45 PM, April 10, 2022

জাতীয় মানবাধিকার সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) বিকেল ৪টায় জিন্দাবাজার এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আশরাফ গাজীর সভাপতিত্বে ও সাংবাদিক আবুল মোহাম্মদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি আলম খান মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা মো. রেজাউল সাজু চৌধুরী।
খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন,পবিত্র রমজান মাস আমাদের আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ করে দিয়েছে। জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের কল্যাণে সবাইকে সামর্থ্য মতো সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিলাল আহমদ, কোষাধ্যক্ষ আরিফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী গণি, মানবকল্যাণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী, শাহাদাত হোসেন, রহমতে এলাহী লস্কর নাঈম, ইমতিয়াজ আহমদ, ইমরান গাজী, মানিক আহমদ, মাহাজ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে