editor
প্রকাশিত: 12:07 AM, April 11, 2022

ওসামনী হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিনের কার্যক্রম উদ্বোধন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পোর্টেবল এক্স-রে মেশিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া। রবিবার (১০ এপ্রিল) দুপুরে এর উদ্বোধন করেন তিনি।
জানা যায়, ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে দুই বছর যাবৎ পড়ে রয়েছিলো অত্যন্ত প্রয়োজনীয় এই পোর্টেবল এক্স-রে মেশিনটি। ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া পরিচালকের দায়িত্বে আসার পর মেশিনটির প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে এর ব্যবহার নিশ্চিতকরণে পদক্ষেপ নেন।
উদ্বোধনকালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া বলেন, এতদিন ওসমানী হাসপাতালের বাইরে গিয়ে বা এমন মেশিন ভাড়া করে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো করতে হতো। কিন্তু এখন পোর্টেবল এক্স-রে মেশিনটির কার্যক্রম শুরু করার কারণে সাধারণ মানুষের অনেক ভোগান্তি কমে যাবে। সেই সাথে হাসপাতালের চিকিৎসার মান আরো বাড়বে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সময় এবং অর্থ দুটোই বাচবে।
পোর্টেবল এক্স-রে মেশিন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল গাফ্ফার, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃসাফওয়ান মুনতাকিম চৌধুরী, হাসপাতালের নার্সিং সেবা তত্ববধায়ক মোছাম্মৎ রিনা বেগম, নার্সিং সুপারভাইজার-রুবি রাণী সাহা, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, কার্যকরী সদস্য সুমন দেব, নাজির আলম, জাহিদুল ইসলাম, বিপ্লব আহমেদ, তনয় কুমার সাহা,আব্দুল কুদ্দুস সাহেদ, মাহবুব ও বিএনএ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সিলেট শাখার সভাপতি মাসুদ আহমদ খান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাধীন। -বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে