editor
প্রকাশিত: 4:50 PM, April 11, 2022

‘রাধুনী কীর্তিমতী সাংবাদিক সম্মাননা গ্রহণ করেছেন অমিতা
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা, নারী নির্যাতন, অবহেলিত আদিবাসী গোষ্ঠী, রাজনীতি ও শিশু অধিকার নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সিলেটের সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য অমিতা সিনহা পেয়েছেন ‘রাধুনী কীর্তিমতী সাংবাদিক সম্মাননা ২০২১’।
গতকাল রোববার ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়ার হয়। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার ফুড এন্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম, স্কয়ার ফুড এন্ড বেভারেজের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ ও মিডিাকম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
সাংবাদিক অমিতা সিনহা এ সম্মাননা এবং অতীতে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি আগামী দিনেও অতীতের ন্যায় সহযোগিতা কামনা করেছেন।
সিলেটের অমিতা সিনহার সঙ্গে অন্যান্য ক্যাটাগরিতে আরও তিন নারী পেয়েছেন কীর্তিমতী সম্মাননা। এর মধ্যে কীর্তিমতী উদ্যোক্তা ২০২১ সম্মাননা পেয়েছেন রাজশাহীর নিলুফা ইয়াসমিন, নওগাঁর তাসমিনা আক্তার পেয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২১, বগুড়ার ফৌজিয়া হক বীথি পেয়েছেন কীর্তিমতী হিতৈষী ২০২১ সম্মাননা। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’ ১৫ বছর ধরে এই পুরস্কার দিয়ে আসছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে