editor

প্রকাশিত: 5:46 PM, April 11, 2022

হবিগঞ্জে দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

হবিগঞ্জে দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

হবিগঞ্জে দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে বহু ঘরের চালার টিন। ভেঙে ও উপড়ে পড়েছে সহস্রাধিক গাছপালা। মাটির সঙ্গে মিশে গেছে এলাকার কৃষকের শসা ক্ষেত।

সোমবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও, হবিবপুর, বিষ্ণুপুর গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রায় দুই মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শতাধিক আধাপাকা, কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয় ও টিনের ছাউনি উড়িয়ে নিয়ে যায়। উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়ে তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ওই এলাকার ইউপি সদস্য রাহেল মিয়া বলেন, মাত্র দুই মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শতাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্ধশত পরিবার খোলা আকাশের নিচে রয়েছে এখন। এলাকার কৃষকের শসা ক্ষেত মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া কৃষকের টমেটো ক্ষেত ও ধানী জমির ক্ষতি হয়েছে। এখন ঘরের উড়ে যাওয়া টিন খুঁজ পাচ্ছেন না মালিকরা।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকার জন্য চেয়ারম্যানকে বলা হয়েছে। তালিকা পেলে তাদের সহযোগিতা করা হবে। এছাড়া ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন