editor
প্রকাশিত: 11:27 PM, April 12, 2022

বিয়ানীবাজার পৌর যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃণমূল যুবদল কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ আজ কঠিন এক সংকট মুহুর্ত পার করছে, দেশের জনগণ এই সংকট থেকে মুক্তি চায় তাই দেশের গনতন্ত্র পূর্ণরুদ্ধার করতে যুব সমাজ কে এগিয়ে আসতে হবে, দেশ নায়ক তারেক রহমান কে বীরের বেশে জন্ম ভুমিতে ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী যুবদলকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে দেশনায়ক তারেক রহমান নির্দেশে দেশব্যাপী যুবদল কে তৃনমূল থেকে শক্তিশালী করার জন্য কাজ করা হচ্ছে। গনতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা কে বাংলার মসনদ থেকে বিতাড়িত করতে হলে জাতীয়তাবাদী যুবদল বারুদ হয়ে কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় বিয়ানীবাজার পৌর যুবদলের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি গঠনে ত্যাগী ও হামলা-মামলায় নির্যাতিতদের অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি আগামী ২০ এপ্রিলের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি জেলা যুবদলের নিকট প্রেরণ করতে নির্দেশ প্রদান করেন।
(১২ এপ্রিল) মঙ্গলবার বিকাল ৩টায় বিয়ানীবাজার পৌর এলাকায় স্থানীয় একটি কমিনিটি হলরুমে বিয়ানীবাজার পৌর যুবদলের উদ্যোগে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেছেন, আন্দোলন সংগ্রামে যুবদলকে রাজপথে অতিতের মতোই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সেই সাথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আন্দোলন সফল করতে যুবদলকে দূর্বার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের মূল সমস্যা হচ্ছে ‘গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে’ এবং নির্বাচনী ব্যবস্থার পুনরুদ্ধারের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা ছাড়া আর কোনো উপায় নেই।
বিয়ানীবাজার পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দুলেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন দৌলার পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও গোলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদলের সাংগঠনিক টিমের সদস্য মতিউর রহমান আফজল, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: জানে আলম, লিমন আহমদ, সুনাম উদ্দিন, এবাদ উদ্দিন, আহমেদ রিজভী আমিন, নুরুল ইসলাম, জাবেদ হোসেন, দেলোয়ার হোসেন জায়েদ, যুগ্ম আহ্বায়ক জুবের আহমদ, নুরুল কিবরিয়া, জাকারিয়া আহমদ, বাবর আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, রিপন আহমদ, পৌর যুবদলের সদস্য পাবেল আহমদ, তাজ উদ্দিন, সামেল আহমদ রাজু, ৩নং ওয়ার্ড যুবদল নেতা শিপু আহমদ, ৬নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুল জব্বার প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে